সীমান্ত এলাকার থানায় গ্রেফতার ছয় বাংলাদেশি, সঙ্গে গ্রেপ্তার এক ভারতীয় দালাল। ধৃত মোহাম্মদ আব্দুল্লাহ (২০), মোহাম্মদ জুয়েল রানা (২৪) বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। কেতাবুল(২৬), কামাল উদ্দিন (২৮), কলিমুদ্দিন (২৫) বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। মোহাম্মদ সেলিম (২৪) বাংলাদেশের নুসরাতপুর ফেনী জেলার বাসিন্দা। অন্যদিকে দ্রুত আশরাইল শেখ মুর্শিদাবাদের রানীনগর থানার রাধাগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার অন্তর্গত কাতলামারী গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে ব্যাঙ্গালোরে কাজে যাওয়ার জন্যই বাংলাদেশ থেকে রানীনগর থানা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছে এই অনুপ্রবেশকারীরা।







