নীতিশ রেড্ডির(Nitish Reddy) সময় কী এবার কমে আসছে। নিউ জিল্যান্ডের(New Zealand) কাছে হারের ভারতীয় দলের ব্যাটিং কোচের ইঙ্গিতটা কিন্তু তেমনই। নিউ জিল্যান্ডের কাছে হারের পর তো রায়ান টেন ডাসকাথে সাফ জানিয়েই দিলেন যে নীতিশকে(Nitish Reddy) সুযোগ দেওয়া হলেও তিনি তা একেবারেই কাজে লাগাতে পারছেন না। সময় ক্রমশই নাকি কমে আসছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
রায়ান টেন ডাসকাথে বলছেন, নীতিশ রেড্ডির ক্ষেত্রে আমরা তাঁকে নিয়ে নানান আলোচনা করেছি এবং বিশেষ করে তাঁকে গেম টাইম দেওয়ার কথাই ভেবেছি। কিন্তু সেটাকে কাজে লাগাতে না পারলে, সময় তো কমেই আসবে।
নীতিশ রেড্ডিকে একটানা সুযোগ দিচ্ছে ভারতীয় দল। যদিও সেভাবে নিজেকে প্রমাণ করতে পারছেন না রেড্ডি। তাঁকে নিয়েও কথাবার্তা উঠতে শুরু করেছে। একইসঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টও যে তাঁকে নিয়ে খুব একটা খুশি রয়েছে সেই ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







