মেসি(Lionel Messi) কান্ড নিয়ে এবার আরও বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। শতদ্রূ দত্তের(Shatadru Dutta) এফআইআরের ভিত্তিতে এবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে(Arup Biswas)। আগামী ৫ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশের এই নির্দেশে অরূপ বিশ্বাস যে বেশ বেকায়দায় পড়ে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
রাজ্যে পালা বদলের পরই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন গোট ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং মেসির(Lionel Messi) অনুষ্ঠান না করে বেড়িয়ে যাওয়ার জন্য কার্যত তত্কালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অভিযোগ করেই এফআইআর দায়ের করেছিলেন শতদ্রু দত্ত। তার ভিত্তিতেই এবার থানায় তলব অরূপ বিশ্বাসকে।
গতবছরের শেষে মেসির কলকাতা ট্যুর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। টিকিট কেটেও মেসিকে মাঠে দেখতে পাননি অসংখ্য লিও ভক্তরা। শুধুমাত্র তাই নয় অনুমতি না থাকলেও মেসিকে ঘিরে কার্যক অসংখ্য মানুষ ঢুকে পড়েছিলেন মাঠের ভিতরে। সেখানেই মেসির সঙ্গে বারবার দেখা গিয়ে্ছিল তত্কালীন ক্রীড়ামন্ত্রী এবং তাঁর পরিজনদেরও।
শতদ্রুর দাবি, ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট নিয়েছিলেন অরূপ। পরে সেগুলো কালোবাজারিতে বিক্রি করা হয়। পুরো অনুষ্ঠানে তৎকালীন ক্রীড়ামন্ত্রী এমন ভাবে মেসিকে আগলে রেখেছিলেন, যার কারণে দর্শকরা তাঁকে দেখতে পাননি বলেও তাঁর। মাঠে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশ অরূপের ঘনিষ্ঠ বলেও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন শতদ্রু।
যদিও সেই ঘটনার পর আয়োজক শতদ্রু দত্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। প্রায় ৩৭ দিন থানায় থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন শতদ্রু দত্ত। এরপরই রাজ্যে পালা বদল। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আর খুব একটা দেরী







