বিদেশি স্ট্রাইকার নেওযা হয়ে গিয়েছে। এবার দেশিয় উইঙ্গারের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল। শোনাযাচ্ছে সেখানেও নাকি তিন দেশীয় উইঙ্গার ইতিমধ্যেই বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো। কথাবার্তা শুরু হয়ে গিয়েছে আইজ্যাক, ইসাক এবং জেরির সঙ্গে। তবে শোনাযাচ্ছে লাল-হলুদ জার্সি পরার দৌড়ে নাকি খানিকটা এগিয়ে রয়েছেন আইজ্যাকই। ওড়িশার এফসির সঙ্গে তাঁকে নেওয়া নিয়ে কথাবার্তাও শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। পাঁচ বিদেশিতেই এবার খেলার পথে এগোচ্ছে ইস্টবেঙ্গল। আর সেই কারণেই দলের উইং শক্তিশালী করতে এই তিন উইঙ্গারের সঙ্গে কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে।
বিশেষ করে আইজ্যাকের সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। ওড়িশার হয়ে উইঙ্গার হিসাবে দুরন্ত পারফরম্যান্ত প্রদর্শন করেছিলেন আইজ্যাক। এবার তাঁকেই কার্যত নিতে চলেছে ইস্টবেঙ্গল।







