বারবার ব্যর্থ হলেও কেন হর্ষিত রানাকে(Harshit Rana) ভারতীয় দলে রাখা হচ্ছে, সেই নিয়ে সমালোচনা চলছেই। নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে প্রথম ম্যাচে বল এবং ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন হর্ষিত রানা(Harshit Rana)। অবশেষে নিজের সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন ভারতের তরুণ পেসার। কেন তাঁকে ভারতীয় দলে অন্য পেসারদের থেকে এগিয়ে রেখে খেলানো হচ্ছে সেটাই জানিয়ে দিলেন হর্ষিত রানা।
প্রথম ম্যাচে বোলিং এবং ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পরই মুখ খুলেছেন হর্ষিত রানা(Harshit Rana)। তাঁকে শুধু বোলার হিসাবে নয়, একজন অলরাউন্ডার হিসাবেই তৈরি করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধুমাত্র তাই নয় অন্যান্য বোলারদের থেকে তাঁর যেকোনও মুহূর্তে বাউন্স দেওয়ার দক্ষতাও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি আকৃষ্ট করেছে। সেই কারণেই যে বাকি পেসারদের থেকে তাঁকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তা বলতে কোনও দ্বিধা করছেন না হর্ষিত।
এই প্রসঙ্গে হর্ষিত রানা জানিয়েছেন, “টিম ম্যানেজমেন্ট এখন আমাকে একজন অল রাউন্ডার হিসাবে তৈরি করতে চাইছে। টিম ম্যানেজমেন্ট আমাকে জানিয়েছে যে আমায় নিজের অল রাউন্ড পারফরম্যান্স দেখাতে হবে। বিশেষ করে আট নম্বর পজিশনে ৩০ থেকে ৪০ রান অন্তত করতে পারি। সেখানেই বেশি জোর দিচ্ছি আমি এবং ব্যাটিংয়ে বাড়তি সময় দিচ্ছি।“
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬৫ রান দিয়ে ২ উইকেট যেমন তুলে নিয়েছিলেন। তেমনই গুরুত্বপূর্ণ সময়ে রানার(Harshit Rana) ব্যাট থেকে এসেছিল ২৯ রান। এরপরই সমালোচনার জবাব দিয়ে মুখ খুললেন হর্ষিত রানা।







