দেশে ক্রিসমাসের(Christmans) উৎসব চলছে। কিন্তু চেয়েও যেন সেই সেই উৎসবে মাততে পারছেন না অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। কবে তাঁকে ডেকে পাঠানো হবে, এই আশাতেই যেন দিন গুনছেন লাল-হলুদের(Eastbengal) শীর্ষকর্তা। সেই কারণে তো প্রতিদিনই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন এই লাল-হলুদের হেডস্যার। বারবার শুধু একটাই কথা জানতে চাইছেন অস্কার(Oscar Bruzon)। কবে শুরু হবে আইএসএল(ISL)। আর সেই উত্তরটাই দিতে পারছে না লাল-হলুদ ম্যানেজমেন্টের সদস্যরাও। অস্কারও এখন দিন গুনছে। কিন্তু সেই অপেক্ষা কবে শেষ হবে সেদিকেই তাকিয়ে সকলে।
সুপার কাপ শেষ হওয়ার পরই দেশে ফিরে গিয়েছেন ইস্টবেঙ্গলের তারকা কোচ অস্কার(Oscar Bruzon)। সেইসঙ্গে বিদেশি থেকে দেশিয় ফুটবলাররাও আপাতত ছুটিতে রয়েছেন। কিন্তু তারা কবে থেকে নামতে পারবেন কিছুই জানেন না এখন পর্যন্ত। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। আদৌ আইএসএল(ISL) হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন কোচ থেকে ফুটবলাররা সকলেই।
এবারের আইএসএল নিয়ে এখনও পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাতো সময়ই বলবে। সেদিকেই এখন ফুটবলার থেকে কোচ পর্যন্ত তাকিয়ে। ফেডারেশনের তৈরি করে দেওয়া কমিটি এবং ক্লাবজোটের সদস্যদের বৈঠক হলেও এখনও পর্যন্ত সমাধানসূত্র বেড়িয়ে আসেনি। এমনকি লাল-হলুদের কোচ বারবার জানতেও চাইছেন যে কবে থেকে তারা প্রস্তুতি শুরু করতে পারবেন।
কারণ হঠাৎ করে যদি আইএসএলের দিন ঘোষণা হয়ে যায় সেখানে দলের প্রস্তুতির সময় কতটা পাওয়া যাবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম ভাবনা পাচ্ছে না তারা। স্পেনে বেশ চিন্তাতেই রয়েছেন অস্কার।







