আনোয়ার(Anwar Ali) ইস্যুতে ইতিমধ্যেই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের স্মরণাপন্ন হয়েছে মোহনবাগান। এবার সেখানেই মোহনবাগানের অভিযোগের তালিকায় ভারতীয় ফুটবল ফেডারেশনেরও নাম। ইস্টবেঙ্গল(Eastbengal), দিল্লি এফসির পাশাপাশি এআইএফএফ-কেও(AIFF) এই মামলায় অন্যতম অভিযোগকারী হিসাবে ক্যাসের(CAS) কাছে আবেদন করেছে মোহনবাগান সুপারজায়ান্ট। মোহনবাগান থেকে আনোয়ারের(Anwar Ali) ইস্টবেঙ্গলে যাওয়া নিয়ে ট্র্যান্সফারের নিয়ম লঙ্ঘনের অভিযোগ বহু আগেই তুলেছিল সবুজ-মেরুন শিবির। সেই সময়ই তারা ফিফার(FIFA) দ্বারস্থ হয়েছিল। এই বিষয়টি নিয়ে ফেডারেশনকে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছিল ফেডারেশনকে। কিন্তু এখনও পর্যন্ত ফেডারেশন কিছুই সুরাহা করতে পারেনি। সেই কারণে ইস্টবেঙ্গল, আনোয়ার, দিল্লি এফসির পাশাপাশি ফেডারেশনকেও দায়ী করে ক্যাসের কাছে অভিযোগ জানিয়েছে মোহনবাগান। আগামী ১০ দিনের মধ্যে অভিযুক্তরা নিজেদের সালিসকার নিয়োগের সুযোগ পেয়েছে।
গত মরসুমেই আনোয়ার আলির মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যাওয়া নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। মোহনবাগান এরপরই ফেডারেশনের দ্বারস্থ হয়েছিল। তারপরই ফিফাতেও গিয়েছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সেখান থেকেই ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছিল দ্রুত এই সমস্যার নিস্পত্তির জন্য।
এমনকি ফেড়ারেশন আপিল কমিটির হাতেও গিয়েছিল ব্যপারটা। কিন্তু এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। এরইমাঝে আবার ফেডারেশনের নতুন কমিটিএও তৈরি হয়ে গিয়েছে। ফেডারেশনের ওপর থেকে ক্রমেই আস্থা হারাচ্ছে মোহনবাগান সুপারজায়ান্ট। শেষপর্যন্ত তারা দ্বারস্থ হয়েছে এবার ক্যাসের।






