নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত সিরিজ হার। শেষ ম্যাচে বিরাট কোহলি(Virat Kohli) না খেলতে পারলে ভারতের হার আরও লজ্জাজনক হতেই পারত। ১-২-এ সিরিজ হারের পরই ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর(Sunil Gavaskar) মুখ খুলেছেন। কোনও একজন বিশেষ ব্যক্তিকে তিনি অভিযোগ দিতে নারাজ। তবে ভারতের কয়েকজন ফিল্ডারের খারাপ পারফরম্যান্সটাই যে ভারতের হারের অন্যতম প্রধান কারণ তা বলার অপেক্ষা রাখে না।
সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) মতে নিউ জিল্যান্ডকে বারবার রান রোটেট করতে দেওয়াটাই ভারতের এই ব্যর্থতার পিছনে অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। গাভাসকর বলেন, আমি আলাদা করে কারোর নাম নিতে চাই না। কিন্তু কেউ কেউ সিঙ্গলস রান নিতে নিউ জিল্যান্ডকে অনেক বেশি সাহায্য করেছেন। রোহিত শর্মা যেমন দ্রুত ছিলেন, তেমনই বিরাট কোহলি মাঠে কতটা ভাল একজন অ্যাথলিট তা আমরা ভালো ভাবেই জানি।
সুনীল গাভাসকর আরও বলেন, তবে আমি আরও একটা জিনিস মনে করি যে ফিল্ডিংটা আরও বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন ছিল।







