এসআইআর-এ(SIR) ডাকা হয়েছে মহম্মদ সামিকে(Mohammed Shami)। সেই নিয়েই হৈচৈ পড়ে গিয়েছিল। রঞ্জি ট্রফির(Ranji Trophy) শিবির যোগ দেওয়ার আগেই এসআইআরের শুনানিতে ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামি(Mohammed Shami)। সেখানেই শুনানিতে জমা দিলেন প্রয়োজনীয় তথ্যও। একইসঙ্গে শুনানি শেষে এসআইআরের পক্ষেই যেন খানিকটা কথা বললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
গোটা রাজ্য জুড়ে চলছে এখন এসআইআরের(SIR) শুনানি প্রক্রিয়া। সেখানেই ডাক পড়েছিল মহম্মদ সামিরও(Mohammed Shami)। যদিও সেই সময় তিনি বাইরে ছিলেন। আর সেই কারণের কথা জানিয়েই কয়েকদিন তাঁর শুনানিটা পিছিয়ে দিতে বলা হয়েছিল। মঙ্গলবারই স্বর্ণময়ী বিদ্যালয়ে শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ সামি।
সেখানেই সামি জানান, “আমার মনে হয় না এসআইআর কারোর ক্ষতি করবে বলে। ভোটার লিস্টে নিজের নাম তুলতে সবকিছু সংশোধনের দায়িত্ব তো আমাদের নিজেদেরই। তারা আমাকে ফোন করেছিলেন, আমারও এখানে আসতে কোনওরকম সমস্যা ছিল না। সবকিছু ঠিকঠাক ভাবেই হয়েছিল। এখানে আমি প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে রয়েছি। আমাকে যদি আবার ডাকে আবার আসব”।
ভারতীয় দলে সুযোগ না পেলেও এই মুহূর্তে বাংলার হয়ে খেলছেন মহম্মদ সামি। তাদের হয়ে দুরন্ত পারফরম্যান্সও প্রদর্শন করছেন সামি। বিজয় হাজারে শেষ হওয়ার পর এবার রঞ্জি ট্রফিতে নামবেন তিনি। সোমবারই কল্যাণীতে বাংলা শিবিরেও যোগ দিলেন তিনি।







