আইএসএলের প্রথম ম্যাচ থেকেই যাতে ইউসুফকে(Yussef Ezzejjari) পেতে কোনওরকম অসুবিধা না হয় সেই কাজ আগে থেকেই করে রাখছে ইস্টবেঙ্গল(Eastbengal)। ইউসুফ এজ্জেজারিকে(Yussef Ezzejjari) আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে ফেলল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এখন শুধুই তাঁর ভিসা হাতে পাওয়ার অপেক্ষা। শোনাযাচ্ছে এই স্প্যানিশ স্ট্রাইকারকে আগামী ৮ ফেব্রুয়ারির আগেই শহরে নিয়ে আসার চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
হামিদ(Hamid Ahadad), হিরোশিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় বেশ কয়েকদিন আগেই এই স্প্যানিশ স্ট্রাইকারকে সই করে ফেলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেই সময় থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে ইউসুফ(Yussef Ezzejjari) কলকাতায় কবে আসবেন। কারণ তিনি ছাড়া এই মরসুমে ইস্টবেঙ্গলের কোনও স্ট্রাইকার নেই। সেইসঙ্গে পাঁচ বিদেশিতেই এবার খেলার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট(Eastbengal)।
ইস্টবেঙ্গলের(Eastbengal) তরফে কয়েকদিন আগেই ভিসার আবেদন হয়ে গিয়েছিল। এরপরই সিঙ্গাপুরে ইউসুফও(Yussef Ezzejjari) যাবতীয় নথি জমা দিয়ে আবেদন করে ফেলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত ভিসা হাতে পাননি ইস্টবেঙ্গলের এই নতুন বিদেশি। যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আশাবাদী এই সপ্তাহের মধ্যেই ইউসুফ শহরে চলে আসবেন।
অন্যদিকে মঙ্গলবার শ্রীনিধির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পর বুধবার দলের ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। আগামী ৮ ফেব্রুয়ারি মহমেডানের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড। শোনাযাচ্ছে সেই ম্যাচ দিয়েই নাকি দলে ফিরতে চলেছেন কেভিন সিবিলেও।







