প্রস্তুতি শুরুর দিনই ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের জন্য খারাপ খবর। লাল-হলুদ ছেড়ে দিলেন মরক্কোয় হাকিমির দলে খেলা হামিদ আহদাদ(Hamid Ahadad)। শোনাযাচ্ছে হামিদ নিজেই নাকি ইস্টবেঙ্গল(Eastbengal) ছাড়তে চেয়েছিলেন। ইন্দোনেশিয়ার ক্লাবে নাকি ডাক পেয়েছেন তিনি। সেইসঙ্গে ভারতীয় ফুটবল শুরু হওয়া নিয়ে এখনও পর্যন্ত একটা অনিশ্চয়তা রয়েই গিয়েছে। শেষপর্যন্ত হামিদের(Hamid Ahadad) আবেদনে সায় দিয়ে তাঁকে ছেড়ে দেওয়ারি পথে হাঁটল লাল-হলুদ ব্রিগেড। সোমবারই সরকারীভাবে সেই ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।
এবারের ইস্টবেঙ্গল শিবিরে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন হামিদ আহদাদ(Hamid Ahadad)। সুপার কাপের মঞ্চেও নজর কেড়েছিলেন তিনি। কিন্তু কী এমন হল যে সেই তারকা ফুটবলারকেই ছেড়ে দিতে হল ইস্টবেঙ্গলের। যদিও এটা পুরোপুরি ইস্টবেঙ্গলের(Eastbengal) সিদ্ধান্ত নয়। ইন্দোনেশিয়ার ক্লাব থেকে ডাক পেয়েছেন এই মরোক্কান তারকা ফুটবলার। আর সেই কারনেই নাকি ইস্টবেঙ্গল ছাড়তে চেয়েছিলেন। ইস্টবেঙ্গলও অবশ্য তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।
এখনও পর্যন্ত আইএসএল কবে হবে তা চূড়ান্ত কিছু হয়নি। সেইসঙ্গে লাল-হলুদের অন্দরেও কস্ট কাটিংয়ের একটা ভাবনা শুরু হয়েছিল। কারণ খেলা না হলেও ফুটবলারদের টাকা তাদের দিয়ে যেতেই হচ্ছিল। সেখানে হিরোশিকে নিয়েই অবশ্য প্রধান ভাবনা ছিল তাদের। কিন্তু সেই পরিস্থিতিতেই ছেড়ে গেলেন হামিদ। কিন্তু প্রশ্ন উঠতেই পারে ইস্টবেঙ্গল হিরোশিকে না ছেড়ে তাঁকে ছেড়ে দিতে চাইল কেন। কারণ একটাই কস্ট কাটিং। কারণ হামিদের সঙ্গে টাকার অঙ্কটা ছিল সাড়ে তিন কোটি। আর হিরোশির অঙ্কটা সেখানে ২ কোটি টাকা।
সেক্ষেত্রে হামিদের চলে যাওয়ায় ইস্টবেঙ্গলের আর্থিক দিকের সমস্যাটা খানিকটা হলেও কমল বলাই চলে। যদিও সেই জায়গায় নতুন কোনও বিদেশি ইস্টবেঙ্গল নেবে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। যদিও জানুয়ারি উইন্ডো খোলা রয়েছে। কিন্তু আইএসএলের দিনও ঘোষণা হয়নি। সেটা হলেই যে ইস্টবেঙ্গলও নতুন বিদেশি নেওয়ার জন্য ঝাপাতে পারে তা বলার অপেক্ষা রাখে না।







