প্যারালাল নিউজ ডেস্ক:- এবার হিন্দুদের হাতে অস্ত্র তুলে নেওয়ার নিদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত একটি প্রতিবাদ র্যালির ডাক দেয় বিজেপি। সেই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু। সেখানেই হিন্দুদের হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন তিনি বলেন, ” ভাইপো গ্যাং ও মমতা খালার বিশেষ সম্প্রদায়ের শান্তির ছেলেদের বাঁচাতে হিন্দু হত্যা করে এখন গল্প গল্প তৈরি করছে পুলিশ। এইসব প্রশ্নের উত্তর জানতে গঙ্গার উপরে আমাদের যেতে হবে। হিন্দুদের বলবো কাঁচা বাঁশের লাঠিতে তেল মাখিয়ে তৈরি থাকুন আরো বেশি এই ধরনের লাঠি বানান। হিন্দুদের ঐক্যবদ্ধ করুন।” উল্লেখ্য গত শুক্রবার এই খেজুরিরই জনকাতে একটি অনুষ্ঠানে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় সুজিত দাস ও সুধীরচন্দ্র পাইকের। যা নিয়ে দুই পরিবারেরই বক্তব্য ছিল বিষয়টি পরিকল্পিত খুন। একই দাবি নিয়ে সোমবার বনধ ডাক দেয় বিজেপি। এদিন পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিরোধী দলনেতা। বলেন, ” ন্যায় বিচার পাওয়ার জন্য সব ধরনের আইনি সহযোগিতা আমি দেব। কি করে বিচার পাওয়া যায় আপনাদের বিরোধী দলনেতা সেটা খুব ভালো করে জানে।”
পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিধান সভায় তৃনমূলকে সাফ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু বলেন,” নন্দীগ্রাম-খেজুরির লোককে যতো জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে। মনে রাখবেন ২০২১ সালে পূর্ব মেদিনীপুর নরেন্দ্র মোদীকে ৪৪ শতাংশ ভোট দিয়েছিল। ২০২৪ সালে ভোট দিয়েছিল আর ২০২৬ এ ৫১ শতাংশ ভোট আজ 16 টা বিধানসভাই আমরা নরেন্দ্র মোদিকে উপহার দেব।”
এমনকি তৃণমূলের সংখ্যালঘুদের হাতে আগামী দিনে তৃণমূলেরই হিন্দুরা খুন হবে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।







