আইএসএল ক্লাব(ISL Clubs) গুলোর কাছে চিঠি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন এবং ফর্ম্যাট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইল ফেডারেশন(AIFF)। আগামী ১ জানুয়ারির মধ্যেই সেই সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হল ভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) তরফ থেকে। কারণ ক্লাবগুলোর তরফ থেকে ক্ল্যারিটি পেলে তবেই যে তারা এএফসির কাছে যেতে পারবে সেই কথাই বলা হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের(AIFF) তরফে।
বেশ কয়েকদিন ধরেই নানান বৈঠক হলেও এখনও পর্যন্ত আইএসএল হওয়া নিয়ে চূড়ান্ত সমাধানসূত্র বেড়িয়ে আসেনি। ফেডারেশনের তৈরি করা কমিটি তাদের প্রস্তাব ক্লাবজোট এবং ফেডারেশনের সামনে রেখেছে। সেখানে কাজ খানিকটা এগোলেও, এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হয়নি কোনওকিছুই। বরং আইএসএলের(ISL) বাজট নিয়েই চলছে এখনও পর্যন্ত দর কষাকষি। সেখানেই এবার ফেডারেশনের চিঠি ক্লাব গুলোকে।
গত ৩০ ডিসেম্বর একটা বৈঠক হয়েছে। সেখানেই শেষ কথাবার্তা হয়েছে। আগামী পয়লা জানুয়ারিতেই ক্লাবগুলোকে(ISL Clubs) অংশগ্রহন করা নিয়ে পরিস্কার ধারণা দিতে বলে দিয়েছে ফেডারেশন। প্রথমত তাদের এএফসির সঙ্গে কথাবার্তা বলতে হবে এই একবারের জন্য খানিকটা এএফসি স্লটের নিয়মে ভারতের ক্লাবেদের জন্য শীথিলতা আনতে। অন্যদিকে আগামী ২ জানুয়ারির মধ্যে ক্রীড়ামন্ত্রককে জানাতে তাদের। এছাড়াও আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টের শুনানি। সেই সময় সিদ্ধান্ত না হওয়ার বিষয়টা যে কোনওরকম অপশন হবে না তা ভালোভাবেই বোঝাযাচ্ছে।
সেই কারণেই আইএসএলের ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে আগামী পয়লা জানুয়ারির মধ্যে সমস্তটা জানতে চাওয়া হয়েছে ফেডারেশনের তরফে। নতুন বছরে ভারতীয় ফুটবলের জট খোলে কিনা সেটাই এখন দেখার।






