নতুন বছরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(INDvNZ)। সেখানেই ভারতের সেরা দুই তারকাকে বিশ্রাম দেওয়ার ভাবনা বোর্ডের(BCCI)। শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) এবং হার্দিক পাণ্ডিয়াকে(Hardik Pandya) নাকি বিশ্রাম দিতে চলেছেন নির্বাচকরা। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। সেই কথা মাথায় রেখেই ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনা ভারতীয় দলের নির্বাচকদের। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের আরেক তারকা ঋষভ পন্থকেও(Rishabh Pant)।
আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে নেমেছিলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। সেখানে ব্যাটিং থেকে বোলিংয়ের পারফরম্যান্সে হার্দিককে প্রসংসায় ভরিয়ে দিয়েছিলেন সকলে। এই তারকা অল রাউন্ডার যে টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের প্রধান অস্ত্র হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই সমস্ত কথা মাথায় রেখেই হয়ত তাঁকেও না খেলানোর পথেই হাঁটতে চলেছেন নির্বাচকরা।
এছাড়া বুমরার(Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে তো বোর্ডের মরসুমের শুরু থেকেই নজর রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ঘরের মাঠে সিরিজ, সব জায়গাতেই বুমরাহকে বিশ্রাম দিতে দেখা গিয়েছে। এবার ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেই একই পথে হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একেবারে টি টোয়েন্টি সিরিজ থেকেই হয়ত ভারতীয় দলে ফিরবেন বুমরাহ ও হার্দিক পাণ্ডিয়া।
সম্প্রতি ঋষভ পন্থকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আগামী ১১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে শুরু করবে ভারত। এরপরই রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। যদিও বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই নানান কথাবার্তা বলতে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকল।







