সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) ফেডারেশনের(AIFF) চূড়ান্ত অব্যবস্থা। আর তা নিয়েই এবার ক্ষোভ উগরে দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta)। শেষ ম্যাচে বাংলা অসমের সঙ্গে ড্র করেছিল। কিন্তু সেই ম্যাচ খেলে মাঠ থেকে হোটেল ফিরতে পেরেছিল শনিবার ভোর পাঁচটার সময়। আর এতেই এবার ক্ষোভে ফেটে পড়ছে বঙ্গ ফুটবল সংস্থা(IFA)। ফেডারেশনের অন্যতম প্রধান প্রতিযোগিতা নিয়ে কেন এমন অব্যবস্থা তা নিয়েই প্রশ্ন তুলে সরাসরি ফেডারেশনকে কড়া ভাষায় চিঠি দিলেন আইএফএ(IFA) সচিব।
অনির্বাণ দত্ত জানান, “শুক্রবার যেটা হয়েছে সেটা সহ্যসীমার বাইরে চলে গিয়েছে। সকাল ৯ টায় দল বেড়িয়েছে। কিন্তু পৌঁছেছে ২.১০-এ। ম্যাচে নেমেছে ২.৪০। কোনও সময়ই পায়নি তারা। খেলার পর বাসে পেয়েছে একটা আপেল। হোটেলে ফিরেছে ভোর পাঁচটার সময়। এটা কোনও মানবিক ব্যপার। একদিন পর একদিন ম্যাচ। সেখানেই আবার প্রতিদিন পাঁচ ঘন্টার জার্নি। ছেলেদের শরীরে কিছু থাকবে না। ভালো প্রতিযোগিতা করতে গেলে দলের সঙ্গে খেলোয়াড়রা কেমনভাবে ভালো থাকবে সেটা সবার আগে দেখতে হবে। যখন সেখানে আগে থেকেই ঠিক করা র্যালি রয়েছে। সেইসঙ্গে ইউথ ফেস্টিভ্যাল রয়েছে। সেটা দেখেই তো তারিখ ঠিক করা উচিৎ ছিল। ফেডারেশনের কোনও কর্মকর্তা নেই। সস্তায় হবে বলে চলে যাব কোনও পরিকাঠামো না দেখে। কোনও ভালো খেলোয়াড় কেন খেলতে যাবে এমন একটা প্রতিযোগিতা। এর থেকে ক্ষেপের প্রতিযোগিতাও অনেক ভালো”।
শুধুমাত্র তাই নয়, বাংলা দলকে নাকি হোটেল ছাড়ার কথা বলা হয়েছে সেই হোটেলের তরফ থেকে। তিন তারিখের পরই নাকি তাদের হোটেলও ছেড়ে দিতে বলা হয়েছে। আর তাতেও আরও বেশি ক্ষুব্ধ আইএফএ। অনির্বাণ দত্ত আরও জানান, “আমার ম্যানেজার জানানো হোটেল থেকে বলা হয়েছে তিন তারিখ নাকি হোটল ছেড়ে দিতে হবে। সেই সময় অবশ্য আমাদের তরফে বলা হয়েছে যে যারা আয়োজক তাদের সঙ্গে কথা বলুন। আমরা এই ব্যপারে কী বলতে পারি। আমরা তো বুকিং করিনি। একটা চ্যাম্পিয়নশিপের দলকে কোয়ার্টার ফাইনাল খেলে অন্য হোটেলে যেতে হবে। সন্তো। ট্রফি যেন ছেলেখেলা হয়ে গিয়েছে। এটা চূড়ান্ত অব্যবস্থা”।







