এসআইআর(SIR) আবহে এই মুহূর্তে রাজ্য রাজনীতির উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। সেখানেই মতুয়ারা যে রাজনীতির লড়াইয়ে অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠেছে এবার তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই তো বঙ্গ সফরে এসেই অমিত শাহের(Amit Shah) মুখে মতুয়াদের নিয়েই কথা। এসআইআর আবহে মতুয়াদের যে কোনওরকম ক্ষতি হবে না তা সাফ বলে দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমত শাহ(Amit Shah)। কার্যত তাদের আশ্বাসই দিলেন তিনি।
কয়েকদিন আগেই খসরা প্রকাশ হয়েছে। সেখানেই দেখা গিয়েছে যে বহু মতুয়াদের(Matua) নাম বাদ গিয়েছে। এরপর থেকেই দেখা দিয়েছিলস চাপা অসন্তোষ। এমনকি শান্তনু ঠাকুরের(Shantanu Thakur) বিতর্কিত মন্তব্যের পর অসন্তোষও প্রকাশ করেছিলেন মতুয়াদের একাংশ। এবার সেই মতুয়াদের উদ্দেশ্যেই বিশেষ বার্তা দিলেন অমিত শাহ(Amit Shah)। এই আবহে কোনও মতুয়ারই যে চিন্তার কোনও বিষয় নেই সেই কথা যেমন বললেন, তেমনই মতুয়াদের অভয়ও দিলেন অমিত শাহ।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে অমিত শাহ বলেন, “মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে, কেউ ওদের ক্ষতি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।”
একইসঙ্গে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের বিদায় ঘটিয়ে বিজেপিকে ক্ষমতায় আনারও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গবাসী সোনার বাংলা তৈরি করতে এবার তাদের সুযোগ দিন, এই আবেদনই রাজ্যবাসীর কাছে করেছেন অমিত শাহ। কার্যত বিজেপি যে রাজ্যে নির্বাচনের লড়াইয়ের ঘন্টা এখন থেকেই বাজিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।







