বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মার(Rohit Sharma) গেম টাইম নিয়ে এবার জোরালো সওয়াল করলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিন নয়, বিরাট, রোহিতদের কথা চিন্তা করে এবং তাদের গেম টাইম দেওয়ার জন্য অন্তত পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের কতা বোর্ডের ভাবা উচিত্ বলেই মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। সেইসঙ্গে দ্বীপাক্ষিক সিরিজ ও ত্রিদেশিয় সিরিজের ওডিআই ম্যাচের সংখ্যাও বাড়ানোর বার্তা দিচ্ছেন ইরফান পাঠান(Irfan Pathan)।
টি টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসরের পর আপাতত শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই খেলছেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার পর এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই দেখা যাবে এই দুই তারকা ক্রিকেটারকে। কিন্তু এরপর আর সেভাবে ভারতের ওডিআই সিরিজ নেই। অন্যদিকে সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে খেলবেন রোহিত(Rohit Sharma) এবং বিরাট(Virat Kohli) দুজনই। তাদের কথা চিন্তা করেই আরও গেম টাইম দেওয়া উচিত্ বলেই মনে করছেন পাঠান।
তিনি জানান, “এই কারণেই তো আমি বলে চলেছি যে কেন আমরা তিনের বদলে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলছি না। বিশেষ করে ত্রিদেশীয় সিরিজ তো আমরা খেলতেই পারি। এই দুজন তারকা এখন শুধুমাত্র এই একটাই ফর্ম্যাটে খেলছে, তাহলে কেন আমরা তাদের জন্য অন্তত এমন সিরিজ আয়োজন করতে পারি না।“







