লিওনেল মেসির(Lionel Messi) পরিবারে বিরাট অঘটন। গাড়ী দূর্ঘটনায় গুরুতর আহত লিওনেল মেসির বোন মারিয়া সল মেসি(Maria Sol Messi)। আগামী মাসেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মেসির বোনের। কিন্তু এই একটী দূর্ঘটনাই আপাতত বদলে দিয়েছে সমস্ত হিসাব। রোজারিও-তে এই ঘটনা হওয়ার পর দ্রুত হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। শোনাযাচ্ছে এখন নাক বিপদমুক্ত রয়েছেন মেসির(Lionel Messi) বোন।
শোনাযাচ্ছে গাড়ি চালাতে চালাতে হঠাৎই নিয়ন্ত্রন হারান মেসির(Lionel Messi) বোন মারিয়া(Maria Sol Messi)। এরপরই একটি দেওয়ালে আঘাত করে তাঁর গাড়িটি। সেখানেই বেশ বড়সড় চোট পান এলএম টেনের বোন। শোনাযাচ্ছে পুড়ে যাওয়ার পাশাপাশি এখন স্পাইনাল কডেও নাকি ফ্র্যাকচার হয়েছে তাঁর। যদিও এই দূর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গিয়েছে চিকিৎসা। মেসির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত নাকি তিনি বিপদের বাইরেই রয়েছেন।
আগামী ৩ জানুয়ারি ইন্টার মিয়ামিরই কোচিং স্টাফের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল লিওনেল মেসির বোন মারিয়া সল মেসির। যদিও সেই বিয়ে আপাতত পিছিয়ে গিয়েছে। সেই বিয়েতে লিওনেল মেসি সহ গোটা পরিবারেরই নাকি যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বোনের এমন দূর্ঘটনায় যে লিও মেসিও বেশ উদ্বিগ্ন তা বলার অপেক্ষা রাখে না।
মেসির মা-ই অবশ্য মারিয়ার শারীরিক উন্নতির কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গুরুতর আহত হলেও, এখন তিনি বিপদের বাইরে রয়েছেন। তবে পুরোপুরি সেরে উঠতে এখন বেশ কয়েকদিন সময় লাগবে। এই মুহূর্তে পরিবারের সকলেই তাঁর পাশে রয়েছেন।
আর্জেন্তিনার জনপ্রিয় সাংবাদিক অ্যাঞ্জেলকে মেসির বাড়ের তরফে জানানো হয়েছে যে তাঁর হাত এবং কব্জি ভেঙে গিয়েছে। তবে বিপদ সীমার বাইরে রয়েছে। গাড়ির নিয়ন্ত্রন হারানোর কথা শোনা গেলেও, আরও নানান কথাও শোনাযাচ্ছে। তবে মেসির বোন যে সুস্থ রয়েছে সেই কথা স্পষ্ট করে দিয়েছেন তাঁরই মা।







