
‘নো মোর ব্যাক বেঞ্চার’—অভিনব এই উদ্যোগ নিল মালদা শহরের এক স্কুল
‘নো মোর ব্যাক বেঞ্চার’—অর্থাৎ আর কেউ পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরোধীরা যতই টিপ্পুনি কাটুক না কেন, রাজ্য শিক্ষা দপ্তরের এই অভিনব ভাবনাকে বাস্তবায়ন করতে এবার এগিয়ে এল মালদা শহরের অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। যার অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদার এই স্কুল কর্তৃপক্ষ গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে ছাত্রদের ক্লাস নিলেন শিক্ষা দপ্তরের নতুন ভাবনা অনুযায়ী। ক্লাসঘরে বেঞ্চের








