
বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ, মল্লারপুরে রাতভর আটকে রাখা হল উত্তরপ্রদেশের পুর্ণার্থী বোঝাই বাস
তারাপীঠ মন্দির থেকে ফেরার পথে আটক করা হল পুর্ণার্থী বোঝাই বাস। বীরভূমের মল্লারপুর থানার এলাকার কিষান মান্ডির কাছে। বাসটিকে আটক করে মল্লারপুর থানার পুলিশ। ঘটনাটি বুধবার সকালের। দিনভর আটকে রাখা হয় শিশু-মহিলা সহ প্রায় ৬০ জনকে। পরে বুধবার মাঝরাতে ছেড়ে দেওয়া হয় বাসটিকে। অভিযোগ, আটকে রাখা হলেও যাত্রীদের ন্যূনতম খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়নি। এর প্রতিবাদে ১৪ জাতীয়








