
অপরাজিতা বিল ফেরত পাঠানোয় কেন্দ্রকে বিঁধলেন কুণাল ঘোষ
গত বছর অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে সেপ্টেম্বরে রাজ্য সরকার ‘অপরাজিতা’ বিল পাশ করিয়েছিল। আরজি করের ঘটনায় প্রবল চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকার। তাই ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার যে কড়া অবস্থান নিচ্ছে, তা বোঝাতে বিধানসভায় পাশ করা হয় ‘অপরাজিতা’ বিল। এমনকী এই বিলে ছিল মৃত্যুদণ্ডের সুপারিশও। গত বছর








