
‘আমাকে না জানিয়েই করা হয়েছে’— বিএলওদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর(SIR) নিয়ে যখন গোটা বাংলায় কার্যত রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তোলপাড় গোটা রাজ্য। ঠিক সেই সময় তাঁকে কিছু না জানিয়ে বিএলও(BLO)-দের প্রশিক্ষণ দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই যে বিএলওদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে সেকথা নাকি জানতেনই না বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই সংক্রান্ত কোনো অনুমতি নাকি মুখ্য








