
সুপ্রিম কোর্টে আবারও ঝুলে রইল DA মামলার শুনানি
সোমবারেও সুপ্রিম কোর্টে DA মামলায় কোনও রায়দান হল না। আবারও পিছিয়ে গেল শুনানি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এদিন আদালতকে বলেন, রাজ্য সরকার বকেয়া ডিএ(DA)-র টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে








