
কল্যাণের ঢালাও প্রশংসা শুভেন্দুর, অন্য কিছুর ইঙ্গিত কী?
অভিষেকের থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক বড় রাজনীতিবিদ। উত্তরে দাঁড়িয়ে এভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রশংসা করতে শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। সোমবার দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই লোকসভার দলীয় সাংসদদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। লোকসভায় দল পরিচালনার বিষয়ে তিনি যে আদৌ খুশি নন, ওই বৈঠকেই তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার তৃণমূলের








