
‘উন্মাদের মতো কথা বলছেন শুভেন্দু অধিকারী’— দেবাংশু
অভয়ার পরিবারের ডাকে নবান্ন অভিযানে ভয় পেয়েই কলকাতা ছেড়েছে মুখ্যমন্ত্রী, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি নিজের চেয়ার বাঁচাতে রাজ্যের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। তারই পাল্টা হিসাবে বুধবার রাজ্যের বিরোধী দলনেতাকে কার্যত ‘উন্মাদ’ বলে কটাক্ষ করেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপার্সন দেবাংশু ভট্টাচার্য। রাজ্যের বিরোধী দলনেতাকে








