
দিনহাটায় আক্রান্ত নেতা-কর্মীদের বাড়িতে পৌঁছল বিজেপির প্রতিনিধি দল
গত বৃহস্পতিবার দিনহাটার নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চার বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বিজেপির পঞ্চায়েত সদস্যা যূথিকা বর্মণ, বিজেপির ৬ নম্বর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মোলিনা বর্মণ, বিজেপি কর্মী জিতেন্দ্র নাথ বর্মণ, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মণের বাড়ি। এমনকী মারধর করা হয় এক গর্ভবতী মহিলাকে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে অন্তসত্তাকে








