
গভীর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে গেল আট থেকে দশটি বাড়ি
গভীর রাতে সামসেরগঞ্জে আবারও ভয়াবহ গঙ্গা ভাঙন। সোমবার রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় গঙ্গায় ভাঙনে তলিয়ে গেল আট থেকে দশটি বাড়ি। স্বভাবতই প্রাণভয়ে আতঙ্ক আর হুড়োহুড়ি পড়ে যায় উত্তর চাচন্ড এবং মধ্য চাচন্ড গ্রামজুড়ে। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হয়েছে ভয়াবহ এই ভাঙন। কোনরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র থেকে দরকারি কাগজপত্র কোনও কিছুই








