
ভূতেরাও ভোট দিচ্ছে! ভোটার তালিকা হাতে আসতেই এলাকায় চাঞ্চল্য
ভূতেরাও দিচ্ছে ভোট! ভোটার তালিকা হাতে পেতেই বুধবার মালদার গাজল বিধানসভা কেন্দ্রের সালাইডাঙ্গা অঞ্চলের ৯৮ নম্বর বুথের সিংহ পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেখানে ভোটার তালিকায় জ্বলজ্বল করছে মৃত ব্যক্তিদের নাম। শুধুমাত্র একটি বুথেই ২৫ জন মৃত ভোটারের হদিস মিলল মালদায়। তাদের কেউ চার বছর, কবছবার৫-৬ বছর কিংবা তারও বেশি আগে মারা গিয়েছে। তাও ভোটার তালিকা থেকে কাটা হয়নি তাদের








