
চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ আন্দোলনকারীদের
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের সকালেই মৃত্যু হল চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের। স্কুল সার্ভিস কমিশন(SSC) মামলায় যে ২৬ হাজার জন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন, সেই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন সুবল। বেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছরেই মৃত্যু হয়েছে চাকরিহারা এই শিক্ষকের। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন ৩৫ বছরের সুবল। সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে ডেবরা হাসপাতালে








