
রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকছেন না মুখ্যমন্ত্রী
আগামী ২২ আগস্ট দমদম মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, মেট্রো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সম্ভবত উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে মনে করা হচ্ছে, সাম্প্রতিক সময় বিজেপি শাসিত ভিন রাজ্যে বাংলার পরিযায়ী








