
‘দাদা সাহেব ফালকে টেলিভিশন অ্যাওয়ার্ড’ পেলেন অশোকনগরের গৃহিণী পলি ঘোষ
অশোকনগরেই থাকে বাংলার সেরা সুন্দরী! যিনি বাংলার সেরা সুন্দরী হওয়ার পাশাপাশি পেয়েছেন দাদা সাহেব ফালকে টেলিভিশন অ্যাওয়ার্ডও। মফস্বল শহর অশোকনগরের গৃহিণী থেকেই সংসার সামলে গ্ল্যামার জগতের সেরাদের তালিকায় উঠে আসা, পলি ঘোষ এখন রীতিমতো সেলিব্রিটি। অশোকনগরের এই গৃহিণী এখন টলিউড, এমন কি বলিউডেও সাড়া ফেলে দিয়েছেন। সিনেমায় অভিনয় থেকে মডেলিং, অ্যাড শুট সহ নানা অনুষ্ঠানে এখন সেলিব্রিটি হিসেবেই দেখা যায়







