
বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে আজ দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী
আজ অর্থাৎ শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে মোদীর এই ঝটিকা সফর। আজ বিকেলেই তিনি পা রাখবেন কলকাতায়। বিমানবন্দর থেকে নেমে প্রথমে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানেই নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত নতুন মেট্রো লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সেখানে বঙ্গ বিজেপির তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,








