
শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত, তবে কি চাপের মুখে নতিস্বীকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের?
আজ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্য গোটা রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে শাসক দলের। এমনকী কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে প্রতি বছরের মতো এবার সভা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের। সেই সমাবেশে যোগ দেবেন বিভিন্ন জেলার ছাত্র-যুবরা। এই আবহে বৃহস্পতিবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই একাধিক পরীক্ষার সূচি ছিল কলকাতা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ফলে তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ








