
পরীক্ষায় বসার অনুমতি চেয়ে মামলা করে কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল দাগিরা
সুপ্রিম কোর্টের নির্দেশে গত শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ১ হাজার ৮০৪ জন অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়। এরপরই স্কুল সার্ভিস কমিশনের দিকেই পাল্টা অভিযোগের আঙুল তোলেন ‘টেন্টেড’ শিক্ষকদের একাংশ। তাঁদের যুক্তি, স্কুল সার্ভিস কমিশন এর আগে আদালতে দাবি করেছিল যে তাদের কাছে ওএমআর শিট নেই, তাহলে কীসের ভিত্তিতে তারা ‘যোগ্য’ ‘অযোগ্য’ নির্ণয় করল। এমনকী তারা আরও দাবি








