
পুজোর আগেই বড় উপহার পেল বনগাঁ শাখার যাত্রীরা, চালু হল AC লোকাল
কিছুদিন আগেই পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি(AC) লোকাল চালু করা হয়েছিল পূর্ব রেলের তরফ থেকে। রেলের এই উদ্যোগে অভূতপূর্ব সাড়াও মিলেছিল। এমনকী এই পরিষেবা যে পরবর্তীতে বনগাঁ শাখায়ও চালু করা হবে, তাও জানানো হয়েছিল রেলের তরফ থেকে। অবশেষে আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই চালু হয়ে গেল এই পরিষেবা। শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় এসি লোকাল ট্রেন।








