অবশেষে স্বস্তি। প্রথমে তিলক বর্মার(Tilak Verma) টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা ঘিরে একটা অনিশ্চয়তা দেখা দিলেও, তেমনটা হবে না বলেই এবার শোনাযাচ্ছে। খুব বেশি হলে নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে প্রথম দুটো টি টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এরপরই ভারতীয় দলের জার্সিতে প্রস্তুতিতে নেমে পড়বেন এই তরুণ তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তিলক বর্মা(Tilak Verma) ছিটকে গেলে যে ভারতের কাছে এটা বড়সড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত তা বলার অপেক্ষা রাখে না।
তিলক বর্মার টেস্টিকিউলার টরশন(Testicular Torsion) অস্ত্রপচার হওয়ার পর থেকেই তাঁর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা ঘিরে একটা অনিশ্চয়তা দেখা গিয়েছিল। শোনাযাচ্ছিল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকেও নাকি ছিটকে যেতে পারেন তিলক বর্মা। আর সেটাই বেশ চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের। পরে অবশ্য জানা গিয়েছে তেমন চিন্তার কিছু নেই।
বিজয় হাজারে ট্রফি চলাকালীনই টেস্টিকিউলারে যন্ত্রনার অনুভব করেন তিলক বর্মা(Tilak Verma)। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই যতটা দ্রুত সম্ভব তাঁক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সফলভাবে অস্ত্রোপচারও হয়ে গিয়েছে তিলক বর্মার। এরপরই আশার বাণী শোনাযাচ্ছে।
প্রথমে শোনাযাচ্ছিল যে তিনি নাকি টি টোয়েন্টি সিরিজ তো বটেই, এমনকি নাকি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন। যদিও শেষপর্যন্ত সেই নিয়ে আশার বাণীই এসেছিল। অস্ত্রোপচারের পর পরিস্থিতি তেমন গুরুতর নয় বলেই জানানো হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে খেলতে না পারলেও, পরের তিনটি ম্যাচে রয়েছেন তিনি। একইসঙ্গে খেলবেন টি টোয়েন্টি বিশ্বকাপও।







