আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। হঠাৎ করেই শুরু হয়ে গিয়েছে সেই নিয়ে জোর জল্পনা। কারণ তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে হঠাৎ করেই। সেখানেই দেখাযাচ্ছে যে নেট প্র্যাক্টিস শুরু করে দিয়েছেন ভারতীয় দলেরল প্রাক্তন অধিনায়ক। এবারও তাঁকে আইপিএলের মঞ্চে দেখা যাবে। দীর্ঘদিন পর ফের বাইশগজে নামবেন তিনি। হয়ত তারই প্রস্তুতিতে এবার জোর দিচ্ছেন ধোনিও।
শোনাযাচ্ছে এই মরসুমটাই নাকি আইপিএল কেরিয়ারের সেষ ম্যাচ হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। তাই হয়ত শেষ মরসুমে নিজের ছাপ রেখে যেতে চাইছেন খোদ ক্যাপ্টেন কুল। এবার রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বেই মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি রয়ছে। তার আগেই নিজেকে আরও পুরোপুরি তৈরি করে নিতে চাইছেন এই তারকা ক্রিকেটার।
গত দুটো মরসুম খুব একটা ভালোভাবে যায়নি ধোনির। এই মরসুমে যাতে কোনওরকম সমস্যা নায় হয় সেদিকেই বাড়তি নজর রয়েছে ক্যাপ্টেন কুলের তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।






