আশঙ্কা ছিল, হলও তাই। এখনও পর্যন্ত সরকারী ঘোষণা না হলেও, টি টোয়েন্টি বিশ্বকাপের আগের দিনই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। আর এটা যে ভারতীয় দলের কাছে একটা বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। জসপ্রীত বুমরার পাশে এবা অর্শদীপকেই হয় বেছে নেবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই হাঁটুতে অসুবিধা অনুভব করেছিলেন হর্ষিত। পুরো ওভার বোলিং করলেও, এরপরই মাঠ ছাড়তে হয়েছিল হর্ষিত রানা। কারণ তাঁর হাঁটুতে অসুবিধার জন্য ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে হয়েছিল হর্ষিতকে। আর সেটাই কিন্তু বেশ চিন্তা বাড়াচ্ছিল সকলের। শেষপর্যন্ত সেই আশঙ্কাটাই এবার সত্যি হল।
শোনাযাচ্ছে চিকিৎসকরা তাঁর পরীক্ষা নীরিক্ষা করার পর খুব একটা ভালো খবর শোনাননি। সূত্রের খবর অনুযায়ী তাঁর হাঁটুর জয়েন্ট টেনডেন্টে সমস্যা হয়েছে। আর তাতেই নাকি খেলার মতো জায়গায় আর নেই হর্ষিত রানা। এমনকি তাঁকে সুস্থ করে তুলতে নাকি অস্ত্রোপচারও করতে হবে।
সরাসরি না বললেও, এই নিয়ে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের কোচ সূর্যকুমার যাদবও। হর্ষিতের ছিটকে যাওয়াটা যে ভারতীয় দলের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা তা বলতে দ্বিধা করেননি সূর্যও।







