
রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নতুন রেলপথের
দিল্লি থেকে মিজোরাম জুড়ে দিল নতুন রেলপথ। শনিবার আইজলে বৈরবি-সৈরাং এই নতুন রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইজলের সিপাই লাম্মুয়ালে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে লেঙ্গপুই বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই রেলপথের। যদিও দুর্গম পাহাড় ও জঙ্গলের কারণে এই রেলপথ তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া মোটেও সহজ হয়নি। এই রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত সমস্ত








