
মমতার সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে ফিরছেন শোভন!
শোভনের(Sovan Chatterjee) তৃণমূলে ফেরাটা কী এখন শুধুই সময়ের অপেক্ষা! রাজনীতিতে কোনওকিছুই অসম্ভব নয়। তার ওপর সামনে রয়েছে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগেই কি এবার তৃণমূলে(TMC) ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে দীর্ঘক্ষণ শোভন চট্টোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের পর তেমনই জল্পনাই তো শুরু হয়েছে। তবে কী কালিপুজোর আগেই শোভনের ঘরে প্রত্যাবর্তন। এই নিয়েই এখন







