
আমার ধমনী শিরায় তৃণমূল, প্রত্যাবর্তনের পরই বার্তা শোভনের
আভাসটা বেশ কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেটাই হল। সোমবার আনুষ্ঠানিকভাবেই তৃণমূল কংগ্রেসে(TMC) প্রত্যাবর্তন হল শোভন চট্টোপাধ্যায়ের(Sovan Chatterjee)। একইসঙ্গে ফিরলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও(Baishakhi Banerjee)। এদিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন অরূপ চট্টোপাধ্যায়। সেখানেই শোভন(Sovan Chatterjee) ও বৈশাখির দলে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেন অরূপ বিশ্বাস। দলে প্রত্যাবর্তনের পর উচ্ছ্বসিত শোভন চট্টোপাধ্যায়ও। তাঁর সাফ বক্তব্য শরীরের প্রতিটা ধমনীতে নাকি তাঁর তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ








