
মালদায় মহিলা BLO-র স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে
দিনে রাতে হুমকির মুখে মহিলা বিএলও (BLO)। চরম আতঙ্কে নিরাপত্তাহীনতায় স্বাভাবিক কাজ করতে পারছেন না তিনি। অথচ তাঁর স্বামীর ওপর অকথ্য অত্যাচারের পরেও অভিযুক্ত তৃণমূল আশ্রিত জমি মাফিয়াকে গ্রেফতার না করে পুলিশের তরফ থেকে সালিশি করে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব বিএলও(BLO)-কে। সংবাদমাধ্যমের সামনে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ওই মহিলা বিএলও(BLO)। অভিযোগ জানালেন বিডিওর(BDO) কাছেও। যেহেতু তিনি পার্শ্বশিক্ষক, তাই স্কুল








