ফেডারেশনের ডেডলাইন, আগামী সপ্তাহেই সূচি ঘোষণা

ক্লাবদের সময় ডেডলাইন বেঁধে দিল ফেডারেশন(AIFF)। আগামী সোমবারের মধ্যেই এই মরসুমের আইএসএলে ক্লাবগুলো(ISL Clubs) অংশগ্রহন করবে কী করবে না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময়সীমা বেঁধে দিল ফেডারেশন। শনিবারই প্রতিটি ক্লাবকে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের(AIFF) তরফে। ছটি ক্লাবের অংশগ্রহন করা নিয়েই খানিকটা সংশয় দেখা গিয়েছিল। সেই কারণেই সকলকে ফের একবার চিঠি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জেনে নিতে চেয়েছে ফেডারেশন। সেখানে যে যে ক্লাব(ISL Clubs) অংশগ্রহন করার কথা জানিয়ে দেবে, তাদের নিয়েই আগামী সপ্তাহে আইএসএলের(ISL) সূচী ঘোষণা করে দেবে ফেডারেশন। সেইসঙ্গে এএফসিতেও আবেদন করবে তারা। কয়েকদিন আগেই অংশগ্রহন করার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছিল ওড়িশা এফসি। সেই মতোই প্রতিটা ক্লাবকেও সোমবার সন্ধে পর্যন্তই সময় বেঁধে দেওয়া হয়েছে। কীভাবে এই মরসুমের আইএসএল হবে তা ফেডারেশনের তরফ থেকে স্পষ্ট ভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটা মেনেই খেলায় অংশগ্রহন কারা কারা করবে তা সোমবারই চূড়ান্তভাবে জেনে, আগামী সূচী ঘোষণা হয়ে যাবে। আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু হওয়ার কথা ঘোষণা হয়ে গিয়েছে। খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোন কোন ক্লাব খেলবে তা নিয়ে চূড়ান্ত হতে পারছে না ফেডারেশন। কারটা হল বিশেষ করে রেলিগেশন থাকবে কী থাকবে না। এছাড়াও আরও কয়েকটি শর্তও রয়েছে। যদিও ফেডারেশন আইএসএল করতে প্রস্তুত। সেই কারণেই তো শেষ একবার ক্লাবদের চিঠি দিয়ে সেই কথা জেনে নিতে চাইল ফেডারেশন। আদামী সপ্তাহেই এই মরসুমের আইএসএলের সূচী ঘোষণা।
ইস্টবেঙ্গলের বিদেশি রিক্রুট নির্ভর করছে সূচী ঘোষণার ওপর

এই মরসুমে আর বিদেশি নেবে না ইস্টবেঙ্গল(Eastbengal)। যতক্ষণ না পর্যন্ত আইএসএলের(ISL) সূচী তারা জানতে পারছে না, ততক্ষণ নতুন কোনও বিদেশি সই করাবে না লাল-হলুদ ম্যানেজমেন্ট। সূচি প্রকাশ হলেই নতুন বিদেশি রিক্রুটের পদ্ধতিও লাল-হলুদ শুরু হয়ে যাবে। হামিদের(Hamid Ahdad) পর হিরোশিকেও(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়া হয়েছে। তবে সেই জায়গায় নতুন স্ট্রাইকার হিসাবে কাকে নেওয়া হবে তা অবশ্য এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে হিরোশিকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর পেপার ওয়ার্কস পুরোপুরি সম্পূর্ণ হয়নি। সেই কারণে আগামী রবিবারই ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতে নামতে পারেন তিনি। শোনাযাচ্ছে আগামী সপ্তাহের প্রথম দুই তিন দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারীভাবে জানিয়ে দেওয়া হবে। এদিকে ওয়ার্কলোডের কারণে শনিবার ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতে ছুটি দেওয়া হয়েছিল। শুক্রবার যেহেতু ডাবল লোড সেশন ছিল তাদের সেই কারণেই এদিন বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে দুজন বিদেশিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি, আনোয়ার আলিকে নিয়েও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছে না ইস্টবেঙ্গল। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। রবিবারের প্রস্তুতিতে আনোয়ার আসেন কিনা সেটাই দেখার।
নির্বাচনের আগে তৃণমূলের নতুন থিম সং

গতবারের তৃণমূলের(TMC) স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবার সেই স্লোগানটাই খানিকটা বদলে গেল। সেখানেই জুড়ল বাঘিনী নামটা। বাংলার নিজের মেয়ে এবার বাঘিনী। ইডি(ED) আইপ্যাকের(I Pac) অফিসে হানা দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই তৃণমূলের নতুন থিম সং চলে এল। সেখানেই তৃণমূল নেত্রী এবার বাঘিনী। যেখানে বাংলার ‘অগ্নিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ‘বাঘিনী’। তৃণমূলের ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ স্লোগানকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই গান। গানের ছত্রে ছত্রে রয়েছে বিজেপির বিরুদ্ধে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। ২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বাংলার ঘরের মেয়ে হিসেবে উপস্থাপন করে থিম গান হয়, ‘বাংলা নিজের মেয়েকে চায়’। এবার সেই ঘরের মেয়ে হয়ে উঠছেন বাঙালি সংস্কৃতি, ঐতিহ্যের ত্রাতা। অগ্নিকন্যা হয়েছে উঠছেন বাঘিনী। তিন মিনিটের এই নতুন গানের কেন্দ্রে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বিভিন্ন সময়ের সভা-সমিতি, মিছিল এবং অন্যান্য কর্মসূচির ছোট ছোট ভিডিওকে এক সুতোয় বেঁধে তৈরি হয়েছে এই গানের মূল ভিডিও।
সঞ্জুর মেন্টর এবার যুবরাজ!

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কী সঞ্জু স্যামসনের(Sanju Samson) নতুন মেন্টর যুবরাজ সিং(Yuvraj Singh)। ভারতের নেট সেশনের সেই ছবিই এখন ভাইরাল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের প্রস্তুতিতে হঠাৎই হাজির যুবরাজ সিং। সেখানেই সঞ্জু স্যামসনকে নিয়ে বিশেষ ক্লাস নিলেন তিনি। সঞ্জুকে(Sanju Samson) ব্যাটিং নিয়ে নানান টিপসও দিতে দেখা গেল ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটারকে। তবে কী এবার গিলের পরিবর্তে স্যামসনেরই মেন্টর হয়ে গেলেন যুবরাজ। এর আগে অভিষেক শর্মা এবং শুভমন গিলের মেন্টর ছিলে যুবরাজ সিং। তাদের আসাদা করে প্রস্তুতি করাতেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার টি টোয়োন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপেও নেই এই শুভমন গিল। এরইমাঝে বদলে গেল যাবরাজ সিংয়ের শিষ্যও! না তেমনকিছু নয়। সামনেই যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, সেখানে আবার ভারতীয় দলের ওপেনার সঞ্জু স্যামসন। সেই কারণেই স্যামসনকে নানান টিপস দিচ্ছিলেন যুবরাজ সিং। সম্প্রতি সঞ্জু স্যামসনের পারফরম্যান্স নিয়েও নানা কথাবার্তা চলছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন গিল

টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) দলে সুযোগ হয়নি তাঁর। অবশেষে সেই বিষয় নিয়েই নীরবতা ভাঙলেন ভারতের ওডিআই দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। আর সেখানেই খানিকটা উদাসীনতার সঙ্গেই উত্তর দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা কার্যত ভাগ্যের ওপরই ছেড়ে দিলেন তিনি। খানিকটা দার্শনিক ভাবেই যেন উত্তর দিলেন ভারতীয় ওডিআই দলের অধিনায়ক(Shubman Gill)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার আগে সাংবাদিক সম্মেলনে শুভমন গিল জানান, “আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে আমার যেখানে থাকার কতা সেখানেই থাকব। ভাগ্যে যা লেখা রয়েছে সেটাই হবে। একজন ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে প্রতিটা ম্যাচই আমি জিততে চাই। সেইসঙ্গে নির্বাচকদের সিদ্ধান্তকেও আমি অত্যন্ত সম্মান জানাই। টি টোয়েন্টি বিশ্বকাপের দলকে আমার তরফ থেকে শুভ কামনা। আর আমি চাই তারা যেন বিশ্বকাপ জিতেই ফেরে”। শেষবারের এশিয়া কাপের আগেই হঠাৎ করে শুভমন গিলকে(Shubman Gill) সঞ্জু স্যামসনের পরিবর্তে টি টোয়েন্টি দলে সুযোগ করে দেওয়া হয়। সেই সময় থেকে আবার সহ অধিনায়কের দায়িত্বও দেওয়া হয় শুভমন গিলকে। অভিষেক শর্মার(Abhishek Sharma) সঙ্গেই সেই সময় থেকে জুটি বাঁধেন শুভমন গিল(Shubman Gill)। কিন্তু একের পর এক ম্যাচে শুধুই ব্যর্থ হতে দেখা যায় ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে বাসেই নাকি শুভমন গিলকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়। সেই ম্যাচেই দেখা গিয়েছিল ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে ফের সঞ্জু স্যামসনকে। সেই সময়ই চিত্রটা পরিস্কার হয়ে গিয়েছিল। এরপরই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েন শুভমন গিল। পরবর্তীতে ফের তিনি নিজেকে এই ফর্ম্যাটে প্রমান করতে পারেন কিনা সেটাই দেখার।