এএফসি-তে নির্বাসিত মোহনবাগান সুপারজায়ান্ট

বড়সড় শাস্তি পেল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। আগামী দুই মরসুমের জন্য এএফসির(AFC) ক্লাব প্রতিযোগিতার সমস্তরকম মঞ্চ থেকে নির্বাসিত হল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। বুধবার এএফসির(AFC) শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ২০২৭-২৮ এবং ২৮-২৯ মরসুমে এএফসির কোনওরকম প্রতিযোগিতায় আর অংশগ্রহন করতে পারবে না। যদি তারা যোগ্যতা অর্জনও করে, তবুও নামতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। গত মরসুমে সিরিয়ায় ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগানের(MBSG)। কিন্তু সেই সময় সিরিয়া-ইজরায়েলের সমস্যার জেরে নিজেদের সফর বাতিল করেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। তাতে সেই মরসুমে তারা বাকি ম্যাচে খেলতে পারেনি শাস্তি হিসাবে। এবার মোহনবাগানের ইরানে এএফসির ম্যাচে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচও খেলতে যায়নি মোহনবাগান সুপারজায়ান্ট। তবে এবার সমস্যা ছিল মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফুটবলারদের। কারণ ইরানে গেলে তাদের দেশে ফেরার ক্ষেত্রে সমস্যা বাড়ত। সেই জন্যই শেষপর্যন্ত সিদ্ধান্ত বদলানো হয়েছিল। এটাই এএফসি একেবারেই ভালো চোখে দেখেনি। বুধবার শৃঙ্খলারক্ষা কমিটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল। আগামী দুই মরসুম তারা যদি যোগ্যতা অর্জনও করে, তবুও এএফসির কোনও প্রতিযোগিতা খেলতে পারবে না মোহনবাগান সুপারজায়ান্ট। একইসঙ্গে বিরাট অঙ্কের জরিমানাও করেছে এএফসি।
মুস্তাক আলির মাঝেই হাসপাতালে যশস্বী

সৈয়দ মুস্তাক আলি ট্রফির(Syed Mustq Ali Trophy) মাঝে হঠাৎই হাসপাতালে যশস্বী জয়সওয়ালYashasvi Jaiswal)। অসহ্য পেটের যন্ত্রনা নিয়েই মঙ্গলবার হাতপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হঠাৎই এই তারকা ক্রিকেটারের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি দেখে অনেকেই খানিকটা চমকেও গিয়েছিলেন। যদিও বড়সড় কিছু নয়। মুস্তাক আলিতে(Syed Mustaq Ali) রাজস্থানের বিরুদ্ধে খেলার পরই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তবে এখন নাকি পুরোপুরি সুস্থই রয়েছেন তিনি। যদিও চিকিৎসকদের বেঁধে দেওয়া নিয়ম মেনেই আপাতত কয়েকটা দিব চলতে হবে তাঁকে। একইসঙ্গে কয়েকদিনের বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে যশস্বীকে। মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। সেখানে অবশ্য মুম্বইয়ের জার্সিতে বড় রান করতে পারেননি তিনি। মাত্র ১৫ রান করেই ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু সেই ম্যাচের শুরু থেকেই নাকি পেটে যন্ত্রনার অনুভব করছিলেন তিনি। যদিও সেই নিয়েই ম্যাচে খেলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সময় যত এগোচ্ছিল, ততই যন্ত্রনাটাও বাড়তে শুরু করেছিল। ম্যাচ শেষ হলে পরিস্থিতি আরও খারাপের দিকেই যেতে থাকে। এমন সময়ই শেষপর্যন্ত যশস্বী জয়সওয়ালকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। সেখানেই তাঁর আলট্রাসাউন্ডের পাশাপাশি সিটি স্ক্যানও করা হয়েছে। তবে বড়সড় কিছু নয়। গ্যাসট্রিকের সমস্যা বলেই জানানো হয়েছেন চিকিৎসকদের তরফে। যদিও মঙ্গলবার তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। পরের দিনই অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ। যদিও যশস্বী জয়সওয়ালকে আপাতত কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে তাঁর পর্যাপ্ত ওসুধও দিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। কয়েকদিনের মধ্যেই ফের মাঠে ফিরবেন যশস্বী। কয়েকদিন আগেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানে যশস্বী থাকলেও খুব একটা বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। যদিও ভারতের টি টোয়েন্টি সিরিজের দলে তিনি নেই। সেই সময়টাই সৈয়দ মুস্তাক আলি খেলার পথ বেছে নিয়েছেন যশস্বী।
এবারই কী শেষ আইপিএল এম এস ধোনির?

২০২৬ সালেই হয়ত শেষবার আইপিএলের দেখা যেতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে(MS Dhoni)। গত মঙ্গলবারের মিনি নিলামের পর সেই ছবিটাই এখন স্পষ্ট। প্রাক্তন সিএসকে(CSK) ক্রিকেটার রবীন উথাপ্পা(Robin Uthappa), চেন্নাইয়ের নিলাম দেখার পরই ধোনির ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন। বিশেষ করে দুজন তরুণ ক্রিকেটারকে বিরাট দাম দিয়ে চেন্নাই সুপার কিংস(CSK) তুলে নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। এবার সেই কারণটা নিয়েই যেন মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। গতবার জল্পনা চললেও শেষপর্যন্ত আইপিএল(IPL) থেকে অবসর না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি(MS Dhoni)। তবে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার মনে করছেন যে ধোনির হয়ত এই মরসুমটাই শেষ মরসুম হতে চলেছে। অন্তত চেন্নাই সুপার কিংসের মিনি নিলামে পারফরম্যান্স দেখে তেমনটাই মনে করছেন উথাপ্পা(Robin Uthappa)। রবীন উথাপ্পার মতে, আমার মনে হয় দেওয়াল লিখন এখন স্পষ্ট হয়ে গিয়েছে। এই মরসুমটাই মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) শেষ মরসুম হতে চলেছে। আর কোনওরকম জল্পনা বা গুঞ্জন থাকবে না। ইঙ্গিতটা সেই জায়গা থেকেই পাওয়া গিয়েছে, যখন তারা তরুণ ব্রিগেডের ওপর জোর দিচ্ছে। সিএসকে-র(CSK) গতবারের দল থেকেই সেটা ভলোভাবে বোঝা যাচ্ছে। এবারের আইপিএলের(IPL) মিনি নিলাম থেকে দুজন অবাছাই ক্রিকেটারকে তুলেছে চেন্নাই সুপার কিংস(CSK)। আবার তাদের দামও দিয়েছে ১৪.২ কোটি টাকা করে। সেই থেকেই এখন চর্চা তুঙ্গে। আগামী বছরের জন্য এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে। সেইসঙ্গেই জল্পনা, এত তরুণ ক্রিকেটার নেওয়ার মানেই কি এবার ধোনির অবসরের সময় আসন্ন।