ইস্টবেঙ্গলে জমা পড়ল ৪০০ সিভি! সূচী পেলেই বিদেশি সই

বিদেশি নেওয়া হবে একজনকে। আর সেই জন্যেই কিনা ইস্টবেঙ্গলে(Eastbengal) সিভি জমা পড়েছে ৪০০! হ্যাঁ সংখ্যাটা এর থেকে বেশিও হতে পারে। শোনাযাচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্টের সঙ্গে নাকি ইতিমধ্যে প্রায় ৫০ জনেরও বেশি এজেন্ট যোগাযোগ করে ফেলেছে। কিন্তু লাল-হলুদ কাকে নেবে তা অবশ্য এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। শুধু তাই নয়, সেই সিভি গুলো থেকে এখনও পর্যন্ত বাছাই পর্বও করা হয়নি। কারণ অবশ্য একটাই। যতক্ষণ না পর্যন্ত আইএসঅলের সূচি ইস্টবেঙ্গলের(Eastbengal) হাতে আসছে, ততক্ষণ কোনওরকম বিদেশি নেওয়ার কাজও শুরু হবে না। শোনাযাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই সূচী ঘোষণা হয়ে যেতে পারে আইএসএলের(ISL)। এখনও পর্যন্ত জানুয়ারি উইন্ডো চলছে। তার মধ্যে নতুন বিদেশিও(New Foreigner) বেছে নিতে পারে তারা। হামিদ আহদাদকে(Hamid Ahdad) ছাড়ার কয়েকদিনের মধ্যেই আরও এক বিদেশি হিরোশি ইবুসুকিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। হামিদ নিজেই ছাড়তে চেয়েছিলেন সেই সময়ের পরিস্থিতির জন্য। আর হিরোশির পারফরম্যান্সে একেবারেই খুশি না হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে হিরোশিকেও। কয়েকদিনের মধ্যে সরকারীভাবে তা জানিয়েও দেওয়া হবে। এরই মাঝে ইস্টবেঙ্গলের সঙ্গে বহু এজেন্ট যোগাযোগ করা শুরু করে দিয়েছে। তারা বিভিন্ন ফুটবলারদের প্রোফাইলও পাঠিয়ে দিয়েছে। আইএসএলের সূচি ঘোষণা হলেই, একজন বিদেশি স্ট্রাইকার নিশ্চিত করে ফেলবে ইস্টবেঙ্গল।
ব্যক্তি নয় দল বড়, কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা অভিষেকের

নির্বাচন(Assembly Election) যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। নির্বাচনের আগে ব্যক্তি সত্ত্বা ভুলে দলকেই প্রাধান্য দেওয়ার বার্তা এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। কোনওরকম নেতার নামে জয়ধ্বনী নয়। দলকেই সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। রাজ্য সরকারের বিভিন্ন কাজকেই সাধারণ মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরার দায়িত্ব এবার দলের নেতাদের দিলেন অভিষেক। সোমবার মিলন মেলা প্রাঙ্গনে ডিজিটাল যোদ্ধা কনক্লেভে যোগ দিয়েছিলেন অভিষেক। সেখান থেকেই দলের সকলের উদ্দেশ্যে সাফ বার্তা তাঁর। সেখান থেকেই অভিষেক জানান, “ব্যক্তি নয়, দলই বড়। মেজো-সেজো নেতার নামে জয়ধ্বনি নয়। দলকে ভালোবাসুন।” একইসঙ্গে এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সংবাদ মাধ্যম যদি প্রচার না করে তাহলে আমাদেরই করতে হবে। তার জন্য রয়েছে সোশাল মিডিয়া-ফেসবুক, এক্স, ইউটিউব। আপনারা অনেকেই ভাবেন কী প্রচার করব, কী বলব। আপনারা দলের নামে জয়ধ্বনি করুন। আমাদের সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরুন।”
সম্মতি ওড়িশার, ১৪ দল নিয়েই হচ্ছে এবারের আইএসএল

অবশেষে আইএসএল( খেলার ব্যপারে সম্মতি জানিয়ে ওড়িশা এফসি(Odisha Fc)। একইসঙ্গে বাকি ক্লাব গুলোও ফেডারেশনের(AIFF) সময়সীমার মধ্যে নিজেদের সম্মতি জানিয়ে দিয়েছে। অর্থাৎ ১৪ দলকে নিয়েই আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের আইএসএল(ISL)। ওড়িশার এফসির(Odisha Fc) খানিকটা সংশয় নিয়েই হঠাৎই একটা উদ্বেগ দেখা দিয়েছিল। সেখানেই শেষপর্যন্ত এবার ওড়িশা এএফসি নিজের সম্মতি জানাতেই কার্যত সমস্ত জটিলতা কাটিয়ে দিয়েছে। একইসঙ্গে প্রতিটা ক্লাব তাগের হোম ভেন্যুও মোটামুটি পাকা করে ফেলেছে। যদিও ইন্টার কাশি(Inter Kashi) সহ কয়েকটি ক্লাব আরও দু-একদিন সময় চেয়ে নেওয়ায় ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে এই সপ্তাহের মধ্যেই ফেডারেশন আইএসএলের(ISL) সূচি যে ঘোষণা করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই সরকারীভাবে ফেডারেশনের ঘোষণা করার অপেক্ষায় রয়েছেন সকলে। কলকাতাতেই যুবভারতী হতে চলেছে মোহনবাগান(Mohunbagan) ও ইস্টবেঙ্গলের(Eastbengal) হোম গ্রাউন্ড। সেইসঙ্গে মহমেডানের হোম গ্রাউন্ড হতে চলেছে এবার কিশোরভারতী। অন্যদিকে ইন্টারকাশিও খেলতে বাংলাতেই তাদের হোমগ্রাউন্ড বাছছে। শোনাযাচ্ছে বারাসত এবং কল্যাণী স্টেডিয়ামই হতে চলেছে তাদের হোম গ্রাউন্ড। যদিও এখনও পর্যন্ত তারা চূড়ান্ত করেনি। বরং ফেডারেশনের থেকে আরও দুটো দিন সময় চেয়ে নিয়েছে। অর্থাৎ বুধবারই ফেডারেশনের কাছে নিজেদের হোম গ্রাউন্ড নিশ্চিত করে দেবে ইন্টারকাশি।
SIR-এর শুনানিতে ডাক পড়ল লক্ষ্মীরতন শুক্লার

মহম্মদ সামির পর এবার লক্ষ্মীরতন শুক্লাকেও(Laxmiratan Shukla) ডাকা হল এসআইআর-এর(SIR) শুনানিতে। আর তাতেই ফের একবার শুরু হয়েছে হৈচৈ। কিন্তু হঠাৎই কেন ডাকা হল লক্ষ্মীরতন শুক্লাকে। শোনাযাচ্ছে ২০০২ সালের ভোটার তালিকায় নাকি নাম নেই বাংলা ক্রিকেট দলের(Bengal Team) কোচের। এমনকি তাঁর বাবারও নাকি সেই তালিকায় নাম নেই। সেই কারণই এবার লক্ষ্মীরতম শুক্লাকে ডেকে পাঠানো হয়েছে। যদিও এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা দলের সঙ্গে বাইরে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা(Laxmi Ratan Shukla)। সেই কারণেই আপাতত হাজিরা দিতে পারছেন না তিনি। ফিরেই হয়ত যাবেন প্রাক্তন বাংলা অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি একসময় রাজ্যের মন্ত্রীত্বও সামলেছেন লক্ষ্মীরতন শুক্লা। ক্রীড়া দফতরের প্রতি মন্ত্রীরও দায়িত্ব তিনি সামলেছিলেন। এই মুহূর্তে লক্ষ্মীরতন শুক্লা উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কয়েকদিন আগে এই একইরকম কারণের জন্য এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল মহম্মদ সামিকেও(Mohammed Shami)। যদিও বিজয় হাজারের(Vijay Hazare Trophy) জন্য বাইরে থাকার কারণে পরে শুনানিতে হাজিরার কথা জানিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলছে বাংলা। সেখানেই দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সামি। তাঁর আগুনে বোলিংয়ের সামনে বারবারই ব্যর্থ হতে দেখা যাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের। এমনকি বল হাতে বহু নজিরও ইতিমধ্যে গড়ে ফেলেছেন মহম্মদ সামি। সেই সামি, লক্ষ্মীরই এবার ডাক পড়ল এসআইআর-এর শুনানিতে।
সমালোচনার জবাব দিলেন হর্ষিত রানা

বারবার ব্যর্থ হলেও কেন হর্ষিত রানাকে(Harshit Rana) ভারতীয় দলে রাখা হচ্ছে, সেই নিয়ে সমালোচনা চলছেই। নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে প্রথম ম্যাচে বল এবং ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন হর্ষিত রানা(Harshit Rana)। অবশেষে নিজের সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন ভারতের তরুণ পেসার। কেন তাঁকে ভারতীয় দলে অন্য পেসারদের থেকে এগিয়ে রেখে খেলানো হচ্ছে সেটাই জানিয়ে দিলেন হর্ষিত রানা। প্রথম ম্যাচে বোলিং এবং ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পরই মুখ খুলেছেন হর্ষিত রানা(Harshit Rana)। তাঁকে শুধু বোলার হিসাবে নয়, একজন অলরাউন্ডার হিসাবেই তৈরি করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধুমাত্র তাই নয় অন্যান্য বোলারদের থেকে তাঁর যেকোনও মুহূর্তে বাউন্স দেওয়ার দক্ষতাও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি আকৃষ্ট করেছে। সেই কারণেই যে বাকি পেসারদের থেকে তাঁকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তা বলতে কোনও দ্বিধা করছেন না হর্ষিত। এই প্রসঙ্গে হর্ষিত রানা জানিয়েছেন, “টিম ম্যানেজমেন্ট এখন আমাকে একজন অল রাউন্ডার হিসাবে তৈরি করতে চাইছে। টিম ম্যানেজমেন্ট আমাকে জানিয়েছে যে আমায় নিজের অল রাউন্ড পারফরম্যান্স দেখাতে হবে। বিশেষ করে আট নম্বর পজিশনে ৩০ থেকে ৪০ রান অন্তত করতে পারি। সেখানেই বেশি জোর দিচ্ছি আমি এবং ব্যাটিংয়ে বাড়তি সময় দিচ্ছি।“ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬৫ রান দিয়ে ২ উইকেট যেমন তুলে নিয়েছিলেন। তেমনই গুরুত্বপূর্ণ সময়ে রানার(Harshit Rana) ব্যাট থেকে এসেছিল ২৯ রান। এরপরই সমালোচনার জবাব দিয়ে মুখ খুললেন হর্ষিত রানা।
ছিটকে গেলেন ওয়াশিংটন, ভারতীয় দলে ডাক পেলেন আয়ূশ বাদোনি

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পরই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পাঁজড়ে চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁর জায়গাতেই ভারতীয় দলে ডাক পেলেন দিল্লির তরুণ ব্যাটার আয়ূশ বাদোনি(Ayush Badoni)। সোমবারই সেই খবর সরকারীভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই(BCCI)। আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। তাঁর দ্রুত আরোগ্য কামনাই করছেন সকলে। নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে বদোদরায় প্রথম ম্যাচে চার উইকেটে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই অবশ্য মাত্র পাঁচ ওভার বোলিং করতে পেরেছিলেন ওয়াশিংটন সুন্দর(Washington Sundar)। সেই সময়ই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সুন্দরকে। এরপর অবশ্য আর ফিল্ডিং বা বোলিং করার জন্য মাঠে নামতে পারেননি তিনি। যদিও পরবর্তীতে ব্যাটিং করতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। সেখানে আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়াশিংটন। সেইসঙ্গে কেএল রাহুলের সঙ্গে ২৯ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি। আপাতত তাঁকে নিয়ে বোর্ডের চিকিৎসকরা অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা করছে। সেই জায়গাতেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ডাক পেয়েছেন আয়ূশ বাদোনি। আইপিএলের মঞ্চে বেশ নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন আয়ূশ বাদোনি। সেটাই যে এই সিরিজে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ করে দিল তা বলার অপেক্ষা রাখে না।