ঘরের মাঠেই আইএসএলের ম্যাচ খেলবে কলকাতার তিন প্রধান, এএফসিতে চিঠি ফেডারেশনের

আইএসএল(ISL) কলকাতাতেই হচ্ছে। ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগান(Mohunbagan) ও মহমেডানের(Mohammedan Sc) সমর্থকরা তাদের প্রিয় দলের খেলা যুবভারতীতেই দেখতে চলেছেন। সুইস মডেলে এবারের আইএসএলে হবে হোম ও অ্যাওয়ে ম্যাচ। সূত্রের খবর সেই পদ্ধতিতেও কলকাতার তিন প্রধান তাদের ঘরের ম্যাচ কলকাতাতেই খেলতে চলেছে। এটা যে ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগানের কাছে বাড়তি পাওনা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ক্লাব গুলোর আইএসএল(ISL) খেলার ব্যপারে এবার অন্যতম শর্ত ছিল এএফসির(AFC) স্লট পাওয়া। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি এই মরসুমের জন্য খানিকটা ছাড়া যাতে তাদের দেওয়া হয়, সেই কথা জানিয়ে এএফসির কাছে আবেদন করে দিয়েছে ফেডারেশন। সেখানেই তারা জানিয়ে দিয়েছে যে এবারের আইএসএলে প্রতিটি দল ১৩টি করে ম্যাচ খেলবে। সেইসঙ্গে সুপার কাপে আইএসএলের দল গুলো ইতিমধ্যেই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। সুতরাং সব মিলিটে ১৬ট করে ম্যাচ খেলবে প্রতিটি দল। সেই হিসাব জানিয়েই এবারের পরিস্থিতি মতো এএফসির কাছে স্লট পাওয়ার ব্যপারে ছাড়পত্র চেয়ে আবেদন করে দিয়েছে ফেডারেশন। এদিকে ১৪ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হলেও, সূচী এখনও পর্যন্ত তৈরি হয়নি। শোনাযাচ্ছে চার থেকে পাঁচ দিনের মধ্যে সূচী ঘোষণা হতে পার। বিশেষ করে আদালতের রায় পাওয়ার পরই সূচী ঘোষণা হবে। কারণ লিগে রেলিগেশন থাকবে কী থাকবে না, সেই সমস্ত নিয়ে আদালত রায় দেবে। সেটা জানার পরই সূচীও ঘোষিত হবে।
নথিতে গড়মিল, শুনানিতে ডাক অমর্ত্য সেনের

নথিতে গড়মিল। আর সেই কারণেই নাকি অমর্ত্য সেনকে(Amartya Sen) শুনানির জন্য এবার ডেকে পাঠাল নির্বাচন কমিশন। শোনাযাচ্ছে তাঁর নাকি নথিতে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বাবা-মায়ের বয়সের সঙ্গে অমর্ত্য সেনের(Amartya Sen) বয়সের ফারাক নাকি মাত্র ১৫ বছরের। আর সেই কারণেই এবার নাকি ভারতের এই নোবেলজয়ী ভারত রত্নকে শুনানিতে ডেকে পাঠালো নির্বাচন কমিশন। নোটিস নিয়ে শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’তে হাজির হলেন কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল। অমর্ত্য সেন বর্তমানে রয়েছেন আমেরিকার বোস্টন শহরে। ভারতের নাগরিক হওয়ায় তিনি নির্দিষ্ট সময়েই এনুমারেশন ফর্ম জমা করেছেন। মঙ্গলবার রামপুরহাটের জনসভা থেকে অভিষেক বললেন, “অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠিয়েছে! ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্তা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র, অভিনেতা-সাংসদ দেবকে নোটিস, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস দিয়েছে। এগুলো কি ষড়যন্ত্র নয়?”
বিরাটকে দেখতে বিমান বন্দরে উপচে পড়ল ভিড়

বিরাট কোহলিকে(Virat Kohli) স্বাগত জানাতে বদোদরা বিমান ন্দরে উপচে পড়া ভিড়। বিমান বন্দরের গেট থেকে গাড়ি পর্যন্ত পৌঁছতেই দীর্ঘ সময় লেগে গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী তারকার। সকলের শুধু একটাই ইচ্ছা একবার বিরাট কোহলিকে(Virat Kohli) ছুঁয়ে দেখা। সেইসঙ্গে সেলফি আবদার যে থাকবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। টেস্ট(Test), টি টোয়েন্টি(T20) থেকে অবসর নিলেও, বিরাট কোহলির(Virat Kohli) ম্যাজিকের যে এখনও কতটা প্রভাব তা ফের একবার দেখিয়ে দিল। আগামী ১১ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া(INDvNZ)। সেখানেই ভারতীয় দলের জার্সিতে ফের একবার দেখা যাবে বিরাট কোহলিকে(Virat Kohli)। প্রথম ম্যাচই গুজরাতে। সেই ম্যাচ খেলতে বুধবারই গুজরাত পৌঁছেছেন বিরাট কোহলি। আর তাঁকে দেখতে বিমান বন্দরেই উপচে পড়ল ভিড়। তাঁকে নিয়ে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা যাই বলুক না কেন, বিরাট কোহলির ব্যাটের ম্যাজিক দেখার অপেক্ষায় যে সকলে রয়েছে তা বলাই বাহুল্য। শুধু তাই নয় এখন ওডিআই ফর্ম্যাটেই তিনি শুধুমাত্র খেলেন। এই একটা জায়গাতেই বিরাটকে দেখার সুযোগ। সেই সুযোগটাও হাতছাড়া করতে নারাজ তাঁর ভক্তরা। সেই জন্যই তো বিমান বন্দরেই উপচে পড়ল ভিড়। ভারতের হয়ে ওডিআই ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। তরুণ ব্রিগেডকে পিছনে ফেলে তিনিই সর্বোচ্চ রানের মালিক সিরিজে। জোড়া সেঞ্চুরির পাশাপাশি একটি অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট। এরপর বিজয় হাজারে ট্রফিতেও বিরাট কোহলি ছিলেন বিধ্বংসী ফর্মে। সেখানেও শুরুটা করেছিলেন সেঞ্চুরি দিয়েই। দুটো ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর এখন বিরাট কোহলিকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনাটাও অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছে। শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই তাঁকে দেখা যাচ্ছে। তাই তো বিরাট ভক্তরা তাঁকে দেখার একটিও সুযোগ হাতছাড়া করতে নারাজ। সেই ছবিই তো ধরা পড়ল বদোদরা বিমান বন্দরে।
মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম ভুল উচ্চারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কটাক্ষ মোহনবাগান সহ সভাপতির

দেশের ক্রীড়ামন্ত্রী। সেই মনসুখ মাণ্ডব্যই(Mansukh Mandaviya) কিনা দেশের শতাব্দী প্রাচীন দুই ক্লাবের নাম ভুল উচ্চারণ করলেন! তাও আবার দেখে দেখে। মোহনবাগান(Mohunbagan) এবং ইস্টবেঙ্গলের(Eastbengal) মতো ক্লাবের নাম ভুল বললেন। আর সেই ভিডিও ক্লিপ দেখেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ট্রোলিং। শুধু তাই নয় এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে(Union Sports Minister) কটাক্ষও করতে ছাড়েননি মোহনবাগানের সহ সভাপতি তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। এই ঘটনা দুটো ক্লাব তো বটেই, বাংলাকেও অসম্মান বলে মনে করছেন তিনি। গত মঙ্গলবারই ক্লাব জোটের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের(Union Sports Minister) উপস্থিতিতে শেষ বৈঠকে বসেছিল ফেডারেশন(AIFF)। সেখানেই শেষপর্যন্ত প্রতিটি ক্লাবের যোগদানের কথা উল্লেখ করে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেখানেই ইস্টবেঙ্গল(Eastbengal) এবং মোহনবাগানের(Mohunbagan) নাম নিতে গিয়ে ভুল করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সেখানে তিনি কাগজ দেখেই বলেন মোহনবেগেন, ইস্টবেগেন। যদিও পরে অবশ্য ফের কাগজ দেখে ভুল ঠিক করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এই একটা ক্লিপিং কার্যত ঝড়ের মতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এমন শতাব্দী প্রাচীন ক্লাবের নাম কেমন করে তিনি দেখেও ভুল বলতে পারলেন, সেই নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। তীব্র কটাক্ষ করেছেন খোদ মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষও(Kunal Ghosh)। VIDEO | Delhi: Union Sports Minister Mansukh L Mandaviya says, “The ISL is set to return for the 2025–26 season from February 14.” (Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7 pic.twitter.com/ozJqwzY6Pz — Press Trust of India (@PTI_News) January 6, 2026 তিনি জানান, “কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেখে দেখে মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে পারছেন না। শতাব্দী প্রাচীন দুই ক্লাব। জাতীয় ক্লাব মোহনবাগান, লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল। এই নামগুলো তিনি জানেন না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ভারতবর্ষের ফুটবলকে উজ্জ্বল করেছে। এরা বাংলার মনীষীদের অপমান করে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামও জানেন না। এদের দেখে রাখুন চিনে রাখুন। এরা বাংলা বাঙালীর নিজের হতে পারেন না। ক্রীড়ামন্ত্রী মনে হয় প্রথমবার নাম জানলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের।” সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ট্রোলিং শুরু হয়েছে বিস্তর। চলছে নানান টিপ্পনিও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সেই ভিডিওটাই এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে ন আসলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের

বাংলাদেশকে এবার কড়া ভাষায় জবাব আইসিসির(ICC)। সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার সাফ জবাব বাংলাদেশ(Bangladesh) যদি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) না খেলতে আসে তবে বাংলাদেশের যে পয়েন্ট যাবে সেই কথা সাফ জানিয়ে দিয়েছে আইসিসি(ICC)। আর তাতেই এখন বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে নতুন জল্পনা। কয়েকদিন আগেই ভারতের বাইরে তাদের বিশ্বকাপের ম্যাচ দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি(BCB)। কিন্তু সেই আবেদন কার্যত সরাসরি প্রত্যাক্ষাণ করে দিয়েছে আইসিসি। ঘটনার সূত্রপাত অবশ্য মুস্তাফিজুর রহমানের(Mustafizur Rahaman) ঘটনা থেকেই। কয়েকদিন আগেই বোর্ডের নির্দেশিকায় আইপিএল(IPL) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছ্ল কলকাতা নাইট রাইডার্স। সেইসময় তাঁর নিরাপত্তা নিয়ে একটা কথা শোনা গিয়েছিল। আর তাতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসতে চেয়ে আইসিসির(ICC) কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের বক্তব্য ছিল যে ভারতে নাকি তারা নিরাপত্তাহীনতা অনুভব করছে। তাই ভারতের বাইরে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেওয়া হোক। কিন্তু বাংলাদেশের সেই আবেদন একেবারেই মানতে নারাজ আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফে। বাংলাদেশকে ভারতে এসেই টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। শুধুমাত্র তাই নয়, তারা যদি বিশ্বকাপ খেলতে না আসে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট কাটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আইসিসির তরফে। আর তাতে যে বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।