আইএসএলের আগে মোহনবাগানে বিরাট ধাক্কা, চিন্তায় লোবেরা

মোহনবাগানে(MBSG) বড়সড় ধাক্কা। হাঁটুর চোটের কারনে সম্ভবত এই মরসুমের জন্যে ছিটকে যাচ্ছেন রাইট ব্যাক আশিস রাই(Ashish Rai)। তবে ম্যানেজমেন্ট জানিয়েছে এখনও পুরোপুরিভাবে ভাবে বলা যাচ্ছেনা আসিসকে সারা মরসুমের জন্যে নাকি শুরুর কয়েকটা ম্যাচ পাবেনা কোচ লোবেরা। আসিসকে না পেলে অবশ্য তাঁর জায়গায় টেকচাম অভিষেক সিং কে(Abhishek Singh) খেলানোর ভাবনা রেখেছে লোবেরা। এছারাও দীপেন্দু বিশ্বাস এবং মেহেতাব সিংকেও প্রস্তুত রাখছেন তিনি। কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন আশিস রাই(Ashish Rai)। সেই সময় থেকেই তাঁকে নিয়ে মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) অন্দরে চিন্তা বাড়তে শুরু করেছিল। আশিস রাইকে(Ashish Rai) চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রাখলেও, খুব দ্রুত তাঁর সেরে ওঠার সম্ভাবনা কম বলেই শোনাযাচ্ছে। কিন্তু সেখানেই কী হবে তা নিয়ে চলছে জোর তড়জা আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এবারের আইএসএল(ISL)। সেখানেই উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচ তো বটেই, শুরুর দিকে আরও কয়েকটি ম্যাচে আশিস রাইকে পাবেন না সবুজ-মেরুন কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera)। যদিও সেই জায়গায় কাকে খেলাবে তা হয়ত এখন থেকেই ঠিক করে ফেলেছেন লোবেরা। মনে করা হচ্ছে তাঁর পরিবর্তে সেই পজিশনে টেকচাম অভিষেক সিংকে খেলাবেন মোহনবাগান কোচ। অন্যদিকে সোমবার প্রস্তুতি হলেও, মঙ্গলবার ফুটবলারদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। বুধবার থেকেই ফাইনাল প্রস্তুতিতে নামবে ম্যাকলরেন, দিমিত্রি পেত্রাতোসরা।
পাকিস্তান বয়কট করলেও সূচি মেনে ম্যাচ খেলতে যাবেন সূর্যকুমাররা

পাকিস্তান বয়কট করলেও টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচ কেলতে শ্রীলঙ্কার মাটিতে মাঠে নামবে সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। আইসিসির(ICC) সমস্ত প্রোটোকল মেনেই সেদিন মাঠে নামবে তারা। একমাক্র ম্যাচ রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার পরই মাঠ ছাড়বে ভারতীয় দল(India Team)। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। পাকিস্তান বয়কটের রাস্তায় হাঁটলে, ভারত যে তাঁর উল্টো রাস্তাতেই হাঁটছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। বোর্ড(BCCI) সূত্রে খবর একটা ম্যাচের আগে থেকে ম্যাচের দিন পর্যন্ত যে নিয়ম মেনে চলার কথা, তা সবই নাকি পালন করবে ভারতীয় দল(India Team)। অর্থাৎ পাকিস্তান না নামলেও ভারতীয় দল সূচি অনুযায়ী প্রস্তুতি সারবে। ম্যাচের আগের দিন নিয়ম মেনে হবে সাংবাদিক সম্মেলন। এমনকি মাঠে টস করার জন্যও নামবেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। এরপর রেফারি ওয়াকওভার ঘোষণা করার পরই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেললেও, তারা যে ভারতের বিরুদ্ধে খেলবে না তা স্পষ্ট করে দিয়েছে ইতিমধ্যেই। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পাকিস্তান সরকার এবং পিসিবির মিলিত ইচ্ছায় এবার ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট হয়েছে। একইসঙ্গে তারা আবার বাংলাদেশের পাশেও দাঁড়িয়েছিল। যদিও প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা বললেও, এখন তারা বিশ্বকাপে খেলছে। পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষুব্ধ আইসিসি। তাদের ওপর বড় শাস্তির খাঁড়াও নেমে আসতে পারে বলে শোনাযাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দল কিন্তু একেবারে নিয়ম মেনেই চলার বার্তা দিল। পাকিস্তান বয়কট করলেও, ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল।
আইএসএলের ব্রডকাস্টিং স্বত্ত্ব পেল ফ্যানকোড

দীর্ঘ অপেক্ষার অবসান। শেষপর্যন্ত ঘোষণা হয়ে গেল এই মরসুমের আইএসএলের(ISL) ব্রডকাস্টারের নাম। আইএসএলের নতুন ব্রডকাস্টার ফ্যানকোড(Fancode)। সোমবার বিডিং পদ্ধতিতে শেষপর্যন্ত সকলকে পিছনে পেলে এবারের আইএসএলের(ISL) ব্রডকাস্টিংয়ের স্বত্ত্ব পেয়ে গেল এই ফ্যানকোড। সব মিলিয়ে নাকি ৮.৬২ কোটি টাকাতেই এবারের আইএসএল দেখানোর স্বত্ত্ব পেয়ে গেল তারা। একইসঙ্গে এই বিডিংয়ে অংশগ্রহন করেছিল এবিপি থেকে জিও হটস্টার। কিন্তু জিতল ফ্যানকোড। রিলায়েন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই প্রথমবার বিড করেছিল ফেডারেশন(AIFF)। প্রথমে না থাকলেও, পরবর্তীতে স্ট্রিমিংয়ের জন্য বিড করেছিল জিও হটস্টারও। আর সেটাই সকলকে চমকে দিয়েছিল। যদিও শেষপর্যন্ত ব্রডকাস্টিং স্বত্ত্ব পেল ফ্যানকোড। তাদের অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা গেলেও, কোন চ্যানেলে অবশ্য এবারের আইএসএল দেখা যাবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। যদিও শোনাযাচ্ছে ফ্যানকোডের সঙ্গে নাকি সোনির চুক্তি রয়েছে। অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং ফ্যানকোড করলেও, টিভিতে হয়ত সোনিতেই দেখা যাবে আইএসএলের ম্যাচ। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
মঙ্গলবার শ্রীনিধির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে লাল-হলুদ, কেভিনকে নিয়ে স্বস্তি

আইএসএলের(ISL) সময় ক্রমশই এগিয়ে আসছে। তারই প্রস্তুতি জোরকদমে চলছে। মঙ্গলবারই প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল(Eastbengal)। শ্রীনিধির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। শুধুমাত্র শ্রীনিধির(Sreenidhi) বিরুদ্ধেই নয়, আগামী ৮ ফেব্রুয়ারি আবার মহমেডানের এসসির(Mohammedan Sc) বিরুদ্ধেও আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সব মিলিয়ে এবার আইএসএলের জন্য। জোরকদমে প্রস্তুতি শুরু লাল-হলুদ শিবিরের। একইসঙ্গে মহেশের চোট নিয়েও বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেখানেই মোহনবাগানের পর যখন প্রায় তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলা হয়ে গিয়েছে, সেই সময় ইস্টবেঙ্গল কবে খেলবে তা নিয়েই শুরু হয়েছিল গুঞ্জন। প্রথম দিকে শোনাযাচ্ছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) নাকি সেভাবে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই। তবে সেই সিদ্ধান্ত এবার বদলে গিয়েছে। এবার জোড়া প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। সেটাই শুরু করছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন জেরি। যদিও ইউসুফ আসেনি। কিন্তু লাল-হলুদ শিবিরে জেরির যোগ দেওয়াটা তাদের আত্মবিশ্বাস যথেষ্ট বাড়িয়েছে। ইতিমধ্যে দলের সঙ্গে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। এই ম্যাচ দুটো যে জেরিকে দলের সঙ্গে মানিয়ে নিতে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আইএসএলে যাত্রা শুরু করার আগেই নাওরেম মহেশকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল। বড়সড় চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। প্রথম ম্যাচে খেলতে সম্ভবত খেলতে পারবেন না তিনি। অন্যদিকে হাল্কা চোটের জন্য কেভিন সিবিল্লে শ্রীনিধির বিরুদ্ধে না নামলেও, পরের দিন থেকেই মাঠে ফিরবেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার।
ম্যানেজমেন্টের সঙ্গে ফের আলোচনা, যুবভারতীতেই ম্যাচ চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা!

কিশোর ভারতীর বদলে আবারও কী যুবভারতী স্টেডিয়ামে ফিরবে ইস্টবেঙ্গল(Eastbengal)! সবকিছু ঠিকঠাক হলে গেলেও, হঠাৎই ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা শুরু ক্লাব কর্তাদের। কিশোরভারতী(Kishore Bharati Stadium) নয়, তাদের ম্যাচ যুবভারতীতেই(YBK Stadium) ফেরানো হোক। এই নিয়েই দুই পক্ষের মধ্যে ফের কথাবার্তা শুরু হয়ে হয়েছে। শোনাযাচ্ছে ইস্টবেঙ্গলের(Eastbengal) সঙ্গে নাকি মহমেডানেরও হোম গ্রাউন্ড কিশোরভাতী। প্রথমে অবশ্য মহমেডানের হোমগ্রাউন্ড ছিল জামশেদপুর। আর সেটা জানার পরই হঠাৎ করে ক্লাব কর্তারা তাদের ভেন্যু যুবভারতীতে ফেরানোর ওপরই জোর দিতে শুরু করা হয়েছে। যদিও যুক্তি হিসাবে তারা টিকিট, সমর্থকদের উপস্থিতি, ছোট মাঠের নানান কথাই বলছে। কিন্তু কারণটা আদৌ সেটা। প্রথমে খানিকটা আপত্তি থাকলেও পরবর্তীতে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় কিশোরভারতী স্টেডিয়ামে(Kishore Bharati Stadium) খেলার ব্যপারটা মেনে নিয়েছিলেন ক্লাব কর্তারা। কিন্তু এরপরই প্রকাশ্যে আসে যে ইস্টবেঙ্গলের(Eastbengal) সঙ্গে মহমেডানেরও(Mohammedan Sc) নাকি হোম গ্রাউন্ড এই কিশোর ভারতী। আর সেটাই কী মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গল কর্তারা? এমনটা হলেও হতে পারে। যদিও মুখে বলা হচ্ছে অন্য কথা। ছোট মাঠে খেলার অসুবিধা। সেইসঙ্গে টিকিট নিয়েও সমস্যা হওয়ার কথা ফের একবার ইমামি ম্যানেজমেন্টকে জানানো হয়েছে। শুরু হয়েছে নচুন করে আলোচনা। আবার যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ ফেরানোর কথা বলছেন ক্লাব কর্তারা। বিশেষজ্ঞদের মতে এটা শুধুই এই কারণগুলোর জন্য। একে তো মোহনবাগানের হোমগ্রাউন্ড যুবভারতী। সেখানে ইস্টবেঙ্গলের কিশোরভারতীতে চলে যাওয়াটা যে দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বীতায় ইস্টবেঙ্গল কে পিছিয়ে দিচ্ছে। সেইসঙ্গে কিশোরভারতী স্টেডিয়াম মহমেডানের সঙ্গে ভাগ করতেও হয়ত তারা রাজি নয়। এই জন্যই ফের একবার স্টেডিয়াম নিয়ে ডামাডোল শুরু ইস্টবেঙ্গলের। ইমামি ম্যানেজমেন্ট খরচের কথা চিন্তা করেই কিশোরভারতীতে ম্যাচ সরানোর কথা ঠিক করেছিল। কিন্তু ক্লাব কর্তাদের যুক্তি আবার অন্য।
চলতি সপ্তাহেই আসতে চলেছেন লাল-হলুদের নতুন স্ট্রাইকার ইউসুফ

চলতি সপ্তাহেই শহরে আসতে চলেছেন ইউসুফ এজ্জেজারি(Yusef Ezzejjari)। তাঁর ভিসার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সোমবারই সিঙ্গাপুরে ভিসার জন্য আবেদন জমা দিয়ে দিয়েছেন। মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই ভারতে আসার জন্য ভিসা পেতে চলেছেন ইউসুফ(Yusef Ezzejjari)। ইতিমধ্যে তাঁর প্রাক্তন দলও তাঁকে ফেয়ারওটেল দিয়ে দিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল(ISL)। সেখানেই ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রথম ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই সপ্তাহে চলে এলে কয়েকদিন দলের সঙ্গে প্রস্তুতির সুযোগ পাবেন ইউসুফ এজ্জেজারি। বেশ কয়েকদিন ধরেই ইউসুফ এজ্জেজারির(Yusef Ezzejjari) আসা ঘিরে দেখা দিয়েছিল নানান জল্পনা। বিশেষ করে তাঁর প্রাক্তন দলের হয়ে মাঠে নামার ছবি দেখার পর অনেকেই ইউসুফের আসা নিয়ে ভয় পেতে শুরু করেছিলেন। যদিও গত সপ্তাহেই এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে সই পর্ব সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। আর তাতেই এখন স্বস্তি। যদিও তিনি কবে আসবেন তা জানা যাচ্ছিল না। কারণ প্রথমবার ভিসা আবেদন নাকোচ হয়ে গিয়েছিল। যদিও দ্বিতীয়বার আবেদনের পর আর কোনও সমস্যা হয়নি। ইতিমধ্যেই সিঙ্গাপুরে সোমবারই আবেদন জমা করে দিয়েছেন ইউসুফও। মনে করা হচ্ছে শীঘ্রই তিনি ভিসা পেয়ে যেতে চলেছেন। এই সপ্তাহের মাঝামাঝি তাঁর চলে আসা নিয়ে আশাবাদী সকলে। ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরু করে দিলেও এখনও পর্যন্ত তাদের কোনও স্ট্রাইকার নেই। হিরোশির পরিবর্তেই এই স্প্যানিশ স্ট্রাইকারকে দলে নিয়ছে ইস্টবেঙ্গল। কিন্তু হাতে সময় ক্রমশই কমে আসছে। দলের সঙ্গে এই সপ্তাহে যোগ দিলেও, কতটা তাড়াতাড়ি তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।
সুস্থ তিলক বর্মাকে ছাড়পত্র বিশ্বকাপে খেলার

চোট সারিয়ে পুরোপুরি সুস্থ তিলক বর্মা(Tilak Varma)। বিশ্বকাপের আগেই ভারতীয়-এ দলে জায়গা করে নিলেন তিলক বর্মা(Tilak Varma)। তিলক বর্মার যে ভারতীয় দলে ফেরাটা সত্যিই দলের কাছে একটা বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া(India Team)। তার আগে তিলক বর্মা(Tilak Varma) নেমে পড়ছে ভারতীয়-এ দলের হয়ে। এবার তিন নম্বর পজিশনেই খেলবেন তিনি। বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy) খেলাকালীনই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তিলক বর্মাকে(Tilak Varma)। এরপরই তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। সেই থেকেই তিলক বর্মার ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও বোর্ড সূত্রে বারবারই জানানো হয়েছিল যে এই বিশ্বকাপের আগেই নাকি তিলক বর্মা ফিরে আসবেন। অবশেষে সেটাই হল। বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের তরফে ইতিমধ্যেই তিলক বর্মাকে ছাড়পত্র দেওয়া হয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব সারছিলেন এই তরুণ ক্রিকেটার। এবার ভারতীয়-এ দলে ফিরলেন তিলক বর্মা। সেখানেই আয়ূশ বাদোনির নেতৃত্বে মাঠে নামবেন তিলক বর্মা। সেখানে ভারতীয়-এ দলের হয়ে দুটো প্রস্তুতি ম্যাচও খেলবেন এই তরুণ ক্রিকেটার। এরপরই ভারতীয় শিবিরে যোগ দেবেন তিলক বর্মা। সবকিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও নামতে পারেন তিলক বর্মা। ভারতের হয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্বর পজিশনে খেলবেন তিলক বর্মা। কয়েকদিন আগেই সেই কথা জানিয়ে দিয়েছিলেন খোদ অধিনায়ক সূর্যকুমার যাদব।
পাকিস্তানকে বড় শাস্তির ভাবনা আইসিসির, ডাকা হল জরুরি বৈঠক

টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত জানানোর পরই এবার পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে আইসিসি(ICC)। বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বয়কটের সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ(Bangladesh)। আর তাতেই বিশ্বকাপ থেকে সরে গিয়েছে তারা। পাকিস্তান বিশ্বকাপ(T20 World Cup) খেললেও, ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেলার কঠা জানিয়েছে। আর তাতেই বেশ চটেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি(ICC)। পাকিস্তানের ওপর নেমে আসতে পার চরম শাস্তি। গত রবিবারই নাকি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কথা জানানো হয়েছে পাক ক্রিকেট বোর্ডের(PCB) তরফে। তাদের তরফে জানানো হয়েছে সরকারের ইচ্ছাতেই নাকি এমনটা হচ্ছে। এমন পরিস্থিতিতেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তান। আর তাতেই ক্ষুব্ধ আইসিসি কর্তারা। শোনাযাচ্ছে মঙ্গলবারই নাকি এক বিশেষ বৈঠকে বসতে চলেছে আইসিসি(ICC)। সেখানেই পাকিস্তানের ওপর বেশ কয়েকটি শাস্তির সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শোনাযাচ্ছে পাকিস্তান এমন করলে তাদের পাকিস্তান সুপার লিগে আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে আইসিসি। তেমনই ইঙ্গিত মিলেছে আইসিসির অন্দর থেকে। শুধু এটুকুতেই থেমে থাকবে না আইসিসি। শোনাযাচ্ছে এর পাশাপাশি পাকিস্তানকে এই ম্যাচের সম্প্রচারে যা ক্ষতি হবে সেই অর্থ দিতে বলা হবে আইসিসির তরফে। একইসঙ্গে যেকোনও রকমের দ্বিপাক্ষিক সিরিজ, যেখানে পাকিস্তান জড়িত থাকবে সেই সিরিজর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হবে। এটাতো হল মাঠের বাইরে পাকিস্তানের শাস্তি। তারা না খেললে মাঠের ভিতরেও পাকিস্তানের ওপর শাস্তির খাঁড়া নেমে আসতে চলেছে। পাকিস্তান পয়েন্ট যেমন কেটে নেওয়া হবে। তেমনই পাকিস্তানের রান রেটের ওপরও বড়সড় প্রভাব পড়বে বলে শোনাযাচ্ছে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক অবশ্য সাফ বলে দিয়েছে যে তারা সরকারের সিদ্ধান্ত সঠিক ভাবে মেনে নেবে। যদিও মহসিন নাকভি অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।