বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস বৈভবের

ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) মুকুটে নয়া পালক। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে(U-19 World Cup) দ্রুততম সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে ৫৫ বলে শতরান করেছেন বৈভব(Vaibhav Suryavanshi)। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে এটাই ফাইনালে দ্রুততম। গোটা বিশ্বকাপ জুড়েই নানান রেকর্ড গড়ে চলেছেন তিনি। সেখানেই ফাইনালেও তার অন্যথা হল না। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষপর্যন্ত ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন এই এই ১৪ বর্ষীয় এই কিশোর ক্রিকেটার। সেখানেই তাঁর ইনিংস সাজানো ১৫টি ছয় ও ১৫টি চার দিয়ে। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানে শুরু থেকেই এদিনও বিধ্বংসী ফর্মে ছিলেন বৈভব। তিনি যে ফর্মে এদিন খেলছিলেন তাতে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেও তা হয়ত অবাক করার মতো হত না। যদিও শেষপর্যন্ত তাঁকে থামতে হয়েছিল ১৭৫ রানেই। কিন্তু যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন ব্রিটিশ বোলারদের কার্যত বিধ্বস্ত করেছিলেন এই কিশোর ব্যাটার। সেইসঙ্গেই একের পর এক বিধ্বংসী শট ছিল তাঁর ব্যাট থেকেই সবকিছু হিসাব করলে দেখা যাচ্ছে তাঁক ১৭৫ রানের মধ্যে ১৫০ রানই এসেছে বাউন্ডারি ও ওভার বউন্ডারি দিয়ে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশনের নাম যদি বৈভব বলা হয়, তবে যে খুব একটা তা ভুল হবে না তা বলাই যায়।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিরাটের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতের ১৪ বর্ষীয় বিস্ময় বালক। মাঠে নামলেই একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। এবার যুব ক্রিকেটে বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ভারতীয় ক্রিকেটার হিসাবে অনুর্ধ্ব-১৯ ওডিআই(U-19 World Cup) ক্রিকেটের ফর্ম্যাটে বিরাট কোহলির(Virat Kohli) রেকর্ড ভেঙে দিলেন বৈভব। সেইসঙ্গে ১০০০ রানের এলিট তালিকায় নাম তুললেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে নিয়েই এখন হৈচৈ। অনুর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারত। সেখানেই ভারতের হয়ে এদিন ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। টপ অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও, তাঁর ইনিংসে ভর করেই ভারত রানের গতি অব্যহত রেখেছিল। আর সেই রানের সঙ্গেই টপকে গেলেন বিরাট কোহলিকেও(Virat Kohli)। এদিন ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। বিরাট কোহলির যুব ক্রিকেটে রান রয়েছে ৯৭৮। সেখানেই তিনি ২০০৬ থেকে ২০০৮ মরসুমে রান করেছিলেন ৯৭৮। ইনিংস ২৪। সেখানেই বিরাট কোহলির থেকে চারটি ইনিংস কম খেলেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। এই ১৪ বর্ষীয় ক্রিকেটার এদিন যখন মাঠে নামেন সেই সময় বৈভবের যুব ক্রিকেটের ওডিআই ফর্ম্যাটে রান ছিল ৯৭৫। সেখানেই বৈভব করেন ৭২ রান। বিরাট কোহলির রেকর্ড ভাঙার পাশাপাশি এবার ১০০০ রানের মাইলস্টোনও ছুঁয়ে ফেলেছেন এই তরুণ সেনসেশন। শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের এলিট তালিকাতে নাম তুলে ফেললেন তিনি। তাও আবার মাত্র ২০টি ইনিংস খেলে।
রাষ্ট্রপতির হাত থেকে বিশেষ পুরস্কার পেলেন সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটের বাইশগজে একের পর এক রেকর্ড গড়ছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। তারই পুরস্কার পেলেন এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মুর(Draupadi Murmu) হাত থেকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার(PMRBP) পেলেন বিহারের বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। শুক্রবারই তাঁর হাতে সেই পুরস্কার দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গে দেখাও করলেন ভারতের এই কিশোর ক্রিকেটার। এই পুরস্কারের কারণেই মণিপুরের হয়ে খেলেননি বৈভব সূর্যবংশী। ৫ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের জন্য সর্বোচ্চ পুরস্কার হল এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার(PMRBP)। সেখানেই বিভিন্ন ক্ষেত্রের কিশোরদের হাতে উঠেছে বহু পুরস্কার। সেখানেই এবার সম্মান পেলেন ভারতীয় দলের কিশোর সেনসেশন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। তাঁকে নিয়েই এখন হৈচৈ ভারতীয় ক্রিকেট মহলে। তাঁর সাফল্যে আপ্লুত সকলে। সিনিয়র ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের সেরা পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন বৈভব সূর্যবংশী। শুরুটা হয়েছিল রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল দিয়ে। কয়েকদিন আগেই বিজয় হাজারে ট্রফিতেও তৈরি করেছিলেন ইতিহাস। প্রথম শ্রেনীর ক্রিকেটে দ্রুততম ১৫০ রান করা রেকর্ডে পিছনে ফেলে দিয়েছেন এবি ডেভিলিয়র্সক। সেই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া ভারতের অনুর্ধ্ব-১৯ ক্রিকেটের মঞ্চেও একের পর এক রেকর্ড গড়েছেন তিনি ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবার সেই বৈভব সূর্যবংশীর হাতেউ উঠল দেশের কিশোরদের জন্য সর্বোচ্চ পুরস্কার। এমন একটা সম্মান যে বৈভবকে আগামী দিনের জন্য আরও বেশি উদ্বুদ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না।
বৈভবের তৃতীয় টিটোয়েন্টি সেঞ্চুরি, ভারতীয় দলে সুযোগ পাবেন!

ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তিনি। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mustaq Ali Trophy) কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড গড়়লেন তিনি। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ডটাও গড়ে ফেললেন এই কিশোর ক্রিকেটার। মুস্তাক আলিতে ৫৮ বলে সেঞ্চুরি করেছে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। আইপিএল(IPL) দিয়েই আত্মপ্রকাশ করেছিল বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। সেখানেই প্রথম ঝোড়ো সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন তিনি। এরপর অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ছিলেন দুর্ধর্ষ ফর্মে। এরপরই সরাসরি সিনিয়র লেবেন ক্রিকেট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের সেঞ্চুরি ইনিংস। এরপর থেকেই ফের আলোচনায় চলে এসেছেন বৈভব সূর্যবংশী। অজিত আগরকরের নজর কী এই তরুণ তারকার ওপর পড়েছে। এই নিয়েই এখন চলছে জোর জল্পনা। ইতিমধ্যেই যে ভারতীয় সিনিয়র ক্রিকেটে সুযোগ পাওয়ার দাবীদার হয়ে উঠেছেন বৈভব তা বলার অপেক্ষা রাখে না। যদিও মুস্তাক আলিতে বৈভবের সেঞ্চুরি খুব একটা তাঁর স্বভাবসিদ্ধ নয়। বরং সেঞ্চুরি করতে খানিকটা বেশি সময়ই নিয়েছেন বৈভব সূর্যবংশী। এবার বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে নেওয়ার দাবীও তুলতে শুরু করেছেন অনেকে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। সামনেই রয়েছে ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কী সুযোগ পাবেন এই কিশোর ক্রিকেটার। শোনাযাচ্ছে সেই সম্ভাবনা নেই। কারণ তিনি এখনও ১৬ বছর পূর্ণ করতে পারেননি। সেটা না হলে ভারতের সিনিয়র দলে খেলতে পারবেন না। কিন্তু বৈভব সূর্যবংশীর এমন পারফরম্যান্স যে ক্রমশই তাঁকে ভারতীয় দলের জোরালো দাবীদার করে তুলছে তা বলার অপেক্ষা রাখে না।