মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটের বাইশগজে একের পর এক রেকর্ড গড়ছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। তারই পুরস্কার পেলেন এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মুর(Draupadi Murmu) হাত থেকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার(PMRBP) পেলেন বিহারের বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। শুক্রবারই তাঁর হাতে সেই পুরস্কার দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গে দেখাও করলেন ভারতের এই কিশোর ক্রিকেটার। এই পুরস্কারের কারণেই মণিপুরের হয়ে খেলেননি বৈভব সূর্যবংশী।
৫ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের জন্য সর্বোচ্চ পুরস্কার হল এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার(PMRBP)। সেখানেই বিভিন্ন ক্ষেত্রের কিশোরদের হাতে উঠেছে বহু পুরস্কার। সেখানেই এবার সম্মান পেলেন ভারতীয় দলের কিশোর সেনসেশন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। তাঁকে নিয়েই এখন হৈচৈ ভারতীয় ক্রিকেট মহলে। তাঁর সাফল্যে আপ্লুত সকলে।
সিনিয়র ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের সেরা পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন বৈভব সূর্যবংশী। শুরুটা হয়েছিল রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল দিয়ে। কয়েকদিন আগেই বিজয় হাজারে ট্রফিতেও তৈরি করেছিলেন ইতিহাস। প্রথম শ্রেনীর ক্রিকেটে দ্রুততম ১৫০ রান করা রেকর্ডে পিছনে ফেলে দিয়েছেন এবি ডেভিলিয়র্সক।
সেই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া ভারতের অনুর্ধ্ব-১৯ ক্রিকেটের মঞ্চেও একের পর এক রেকর্ড গড়েছেন তিনি ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবার সেই বৈভব সূর্যবংশীর হাতেউ উঠল দেশের কিশোরদের জন্য সর্বোচ্চ পুরস্কার। এমন একটা সম্মান যে বৈভবকে আগামী দিনের জন্য আরও বেশি উদ্বুদ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না।







