কবে ফিরবেন অস্কার? হিরোশিকে নিয়েও ভাবনা

হিরোশিকে(Hiroshi Ibusuki) ছেড়ে দেওয়া হোক। ইস্টবেঙ্গল(Eastbengal) সমর্থকদের এখন এই একটাই দাবী। তবে সমর্থকরা চাইলেও, হিরোশিকে ছাড়া কার্যত অসম্ভব ইস্টবেঙ্গলের(Eastbengal) কাছে। কারণ তাঁকে ছাড়তে হলে দিতে হবে বিরাট অঙ্কের টাকা। আর এই পরিস্থিতিতে সেই পরিমীন টাকা খরচ করতে একেবারেই নারাজ লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু হিরোশিকে(Hiroshi Ibusuki) ছাড়তে হলে কতটা পরিমান টাকা দিতে হবে ইস্টবেঙ্গলকে! জানেন কত টাকা দিতে হবে। সব মিলিয়ে হিরোশিকে ছাড়তে ইস্টবেঙ্গলকে দিতে হবে ২ কোটি টাকা। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের পক্ষে সেই টাকা খরচ করাটা নাকি একেবারেই সম্ভব নয়। সেই কারণেই ম্যানেজমেন্ট নিজেদের মতো সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। হিরোশিকে(Hiroshi Ibusuki) এক বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আইএসএল(ISL) হবে কিনা তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে কোনও ফুটবলার নেওয়া তো দূরস্ত, কাউকে ছাড়াও যে হবে না সেই সিদ্ধান্তও চূড়ান্ত করে ফেলেছে লাল-হলুদ(Eastbengal) ম্যানেজমেন্ট। সেটা জানিয়েও দেওয়া হয়েছে। অর্থাৎ হিরোশির খেলা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ থাকলেও, তাঁকে বয়ে নিয়েই যেতে হবে ইস্টবেঙ্গলকে। সে আইএসএল হোক বা অন্য কোনও লিগ হোক, হিরোশি এবার লাল-হলুদ জার্সিতেই থাকছেন। সুপার কাপে হারের পরই স্পেনে ফিরে গিয়েছেন ইস্টবেঙ্গলের(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তাঁর ফেরা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তিনি কী আদৌ ফিরবেন। না অস্কারকে ছাড়ার কোনও সম্ভাবনা নেই। দায়িত্ব এই স্প্যানিশ কোচের হাতেই থাকছে। যদিও অস্কার কবে ফিরবেন সেই উত্তর অবশ্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছেও নেই। কারণ সবটাই যে আইএসএল হওয়ার উপর নির্ভর করছে। শেষপর্যন্ত কবে আইএসএল হয় সেদিকেই তাকিয়ে সকলে।
MLS-এ মেসির মুকুটে উঠতে চলেছে নয়া পালক

লিওনেল মেসি(lionel Messi) মানেই রেকর্ড। তিনি মাঠে নামলে যেমন রেকর্ড গড়েন, তেমন মাঠের বাইরেও মেসির(lionel Messi) রেকর্ড বুক ভরেই চলে। সর্বোচ্চ ব্যালন ডিঅঁর পাওয়া মেসির মেসির মুকুটে এবার উঠতে চলেছে আরও একটা পালক। মেজর লিগ সকারের(MLS) প্রথম ফুটবলার হিসাবে পরপর দুবার এমভিপি(MVP) পুরস্কার পেতে চলেছেন লিওনেল মেসি। এর আগে প্রেকি দুবার এই পুরস্কার পেলেও, পরপর দুবার সেই অ্যাওয়ার্ড জিততে পারেননি তিনি। সেখানেও যেন নতুন ইতিহাস তৈরি করলেন এলএম টেন। মেজর লিগ সকারে(MLS) ইন্টার মায়ামিতে খেলেন লিওনেল মেসি(Lionel Messi)। মার্কিন মুলুকেও তাঁর পায়ের জাদু অপ্রতিরোধ্য। কোচ জেভিয়ার মাসচেরানোর কোচিংয়ে এই মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। যেমন গোল করেছেন তেমন গোল করিয়েওছেন। সেখানেই ফের একবার সর্বোচ্চ ভোট পেয়ে এমএলএস এমভিপি পুরস্কার পেতে চলেছেন লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বরই ভারতে আসছেন মেসি। প্রথম দিনই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে থাকবেন এলএমটেন। তার আগে মেসির মুকুটে এই নয়া পালক যে তাঁর ভক্তদের উত্তেজনার পারদ এখন থেকেই চড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই মরসুসেও ইন্টার মায়ামির হয়ে একের এক সাফল্য পেয়েছেন মেসি। এই মুহূর্তে সর্বোচ্চ গোল দাতার তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। ২৯টি গোল যেমন তিনি নিজে করেছেন, তেমনই আবার ১৯টি গোলের নেপথ্য নায়কও লিওনেল মেসি। তাঁর সঙ্গে সেরার এই লড়াইয়ে ছিলেন অ্যান্ডার্স ড্রেয়ার, ডেনিস বওয়াঙ্গা, স্যাম সারিজরা। সেখানেই সকলকে বহু যোজন পিছনে ফেলে ৭০ শতাংশ ভোট পেয়ে ফের একবার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।
সন্দেশখালি কান্ডের মামলা রাজ্যে বাইরে নেওয়ার দাবী শুভেন্দুর

জেল থেকেই সবকিছু পরিচালনা করছেন শাহজাহান(Sheikh Shahajan)! এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। এমনকি শাহজাহানের মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন করলেন খোদ শুভেন্দু। বিশেষ করে সন্দেশখালি কান্ডের অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের(Bholanath Ghosh) ভয়াবহ গাড়ি দূর্ঘটনার পরই এই দাবী নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। বঙ্গ রাজনীতিতে ফের যে শাহজাহান প্রসঙ্গে উত্তাপ বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সন্দেশখালি(Sandeshkhali Incident) কান্ডের অন্যতম সাক্ষী বুধবার ভোলানাথ ঘোষ আদালতে যাওয়ার পথে তাঁর গাড়িতে ভয়াবহ দূর্ঘটনা ঘটে। সেখানেই প্রাণ হারিয়েছেন তাঁর ছোট ছেলে এবং গুরুতর জখম হয়েছেন ভোলানাথ ঘোষের ড্রাইভার। এরপরই বিরোধী নেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari) সরব হয়েছেন। তার সাফ দাবী এই মামলা রাজ্যের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হোক। শুভেন্দু বলেন, “ওটা শাহজাহান করিয়েছেন। ভোলাবাবু এখনো তৃণমূলেরই মানুষ। তাই বারবার বলছি, এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত”। শুভেন্দু অধিকারি আরও বলেন, “এখানকার জেলে বসে শাহজাহানরা ফোন ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের জেলে ওদের রাখলে ভোলাদের যেকোনও দিন খুন করা হতে পারে”।
বুমরাহকে নিজের ক্লাবে স্বাগত অর্শদীপের

জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) নিজের ক্লাবে স্বাগত অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দ্বিতীয় ভারতীয় বোলার হিসবে সেঞ্চুরি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। তবে প্রথম বোলার হিসাবে সে রেকর্ড রয়েছে একমাত্র অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh)। বুমরার এই কীর্তির পরই তাঁকে বিশেষভাবে স্বাগত জানালেন খোদ অর্শদীপ সিং। বিশেষ করে জসপ্রীত বুমরার মতো তারকা পেসারের পাশে খেলতে পারাটাই তাঁর কাছে যেন স্বপ্নের মতো। এই টি টোয়েন্টি ফর্ম্যাট দিয়েই ভারতীয় ক্রিকেটে প্রবেশ করেছিলেন জসপ্রীত বুমরাহ(Arshdeep Singh)। তাঁর অদ্ভূত বোলিং অ্যাকশন, বিশেষ সুইং সকলের নজর কেড়েছিল প্রথম থেকেই। সেই থেকেই ভারতীয় দলের হয়ে প্রতিটি ফর্ম্যাটে নিজের জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু টি টোয়েন্টিতে শততম উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁতে পারেনি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই সেটা করতে পারলেন। এরপরই বুমরাহকে(Jasprit Bumrah) উদ্দেশ্য করে খানিকটা ইয়ার্কির সুরেই কথা বললেন অর্শদীপ সিং(Aeshdeep Singh)। একইসঙ্গে বুমরার সঙ্গে খেলতে পারাটাও যে তাঁর কাছে বিরাট পাওনা তাও বলতে দ্বিধা করেননি অর্শদীপ। তিনি জানান, “১০০ উইকেটের ক্লাবে তোমাকে স্বাগত বন্ধু। জসপ্রীত বুমরাহ যে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সেটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের ব্যপার। তাঁকে হাসি মুখেই আমি স্বাগত জানাচ্ছি এই ক্লাবে। তাঁর পাশে বল করতে পারাটাও গর্বের ব্যপার”। বিশ্রাম কাটিয়ে এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানে ফিরেই জোড়া উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এবার টি টোয়েন্টিতে শততম উইকেটের মালিকও হয়ে গেলেন জসপ্রীত বুমরাহ।
৮ রাজ্যকে নিয়ে শুরু হল ৫১তম ইস্টার্ন ভারোত্তলন প্রতিযোগিতা

আট রাজ্যকে নিয়ে শুরু হয়ে গেল ৫১ তম ইস্টার্ন ভারোত্তলন(Powerlifting) প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের হাওড়াতেই এবার আট রাজ্যকে নিয়ে শুরু হল এই প্রতিযোগিতা। প্রথম দিন থেকেই জমজমাট ৫১ তম ইস্টার্ন ভারোত্তলন(Powerlifting) প্রতিযোগিতা। পূর্বভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। সেখানেই অংশ নিয়েছে আট রাজ্য মিলিয়ে প্রায় ১৬৫ জন প্রতিযোগি। ৯ ডিসেম্বর থেকে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্যের অন্যতম তারকা ভারোত্তলকদের দেখা যেতে চলেছে এই প্রতিযোগিতায়। বাংলা থেকে অংশগ্রহন করেছেন অর্পন মজুমদার, অমৃতা ঘোষ, স্নেহা ঘরামি, মৌমিতা ঘোষদের মতো তারকারা। শুধুমাত্র তারাই নন। নজর রয়েছে বিহারের সুধা কুমারি থেকে ঝাড়খন্ডের নেহা রানির দিকেও। ৯ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সহ ঝাড়খন্ড, বিহার, অসম, মণিপুর, সিকিম, ত্রিপুরার মতো রাজ্য থেকে প্রতিযোগিরা এসেছেন এই প্রতিযোগিতাতে। আন্তর্জাতিক ভারোত্তলক রেখা মালের উপস্থিতিতেই উদ্বোধন হয় এই প্রতিযোগিতার। সেখানেই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারোত্তলন অ্যাসোসিয়েশনের সভাপতি পবিত্র ঘোষ সহ সচিব কানাইলাল দে।